News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলার পঁচাগলা মৃতদেহ উদ্ধার হাসপাতালের বিশ্রমাগারে
Image

মহিলার পঁচাগলা মৃতদেহ উদ্ধার হাসপাতালের বিশ্রমাগারে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্ঢেম্বর ৷৷ হাসপাতালের বিশ্রামাগারে পড়ে থাকা ভবঘুরে বৃদ্ধার মৃতদেহ দু-দিন পর মঙ্গলবার মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ৷ কারণ, মৃতদেহের পঁচা গন্ধে সকলের চলাফেরা মুশকিল হয়ে পড়েছিল৷ অথচ, হাসপাতাল কর্তৃপক্ষ খবর পেয়েও দু-দিন ধরে কোনও উদ্যোগ নেয়নি৷


গত রবিবার ধর্মনগর জেলা হাসপাতালে বিশ্রামাগারে আশ্রয়রত জনৈক ভবঘুরে মহিলার মৃত্যু হয়৷ কিন্তু, কেউ তাঁর মৃতদেহ সৎকারে এগিয়ে আসেনি৷ আর অনেকেই তাঁর মৃত্যুর বিষয়টি টের পেয়েও এড়িয়ে গেছেন৷


স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক মাস যাবৎ ধর্মনগর জেলা হাসপাতাল চত্বরে ঘোরাঘুরি করতেন পঞ্চাশোর্ধ এক বৃদ্ধা৷ প্রায়ই হাসপাতালের বিশ্রামাগারে রাতে তিনি আশ্রয় নিতেন৷ রবিবার তাঁর মৃত্যুর বিষয়টি টের পাওয়ার পরও সকলেই এড়িয়ে যাওয়ার ঘটনায় অমানবিকতার দৃষ্টান্ত স্থাপন হয়েছে বলেই মনে করা হচ্ছে৷


এদিকে, সোমবার থেকেই হাসপাতালের বিশ্রামাগারে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে৷ তাতে, কয়েকজন ই-রিক্সা চালক মিলে বিষয়টি ডা. মণ্টু চাকমার নজরে নেন৷ কিন্তু, ভবঘুরে মহিলার মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও দায়িত্ব নিতে পারবে না বলে তিনি সাফ জানিয়ে দেন৷ এদিকে, মঙ্গলবার মৃতদেহের পঁচা গন্ধে কারোর পক্ষে ওই বিশ্রামাগারে টিঁকে থাকা যাচ্ছিল না, তাই কয়েকজন ই-রিক্সা চালক মেডিক্যাল সুপার ডা: শীর্ষেন্দু চাকমার সাথে দেখা করে এ-বিষয়ে হস্তক্ষেপের দাবি জানান৷

তিনি ছুটে গিয়ে ঘটনা সম্পর্কে অবগত হন এবং পুলিশে খবর দেন৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়৷ ধর্মনগর জেলা হাসপাতালের বিশ্রামাগারে দু-দিন ধরে মৃতদেহ পড়ে থাকার ঘটনায় জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top