News Flash

  • Home
  • Uncategorized
  • আক্রান্ত নেতার বাড়িতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার
Image

আক্রান্ত নেতার বাড়িতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্ঢেম্বর৷৷ গত ৮ সেপ্ঢেম্বর নিজ বাড়ি থেকে আগরতলা শহরে আসার সময় সমাজদ্রোহীদের হাতে আক্রান্ত হন সিপিআইএম নেতৃত্ব বিশ্বজিৎ সহা৷ যোগেন্দ্রনগর বিদ্যুৎ নিগম অফিস সংলগ্ণ এলাকায় বিশ্বজিৎ সাহার বাইক আটক করে সমাজদ্রোহীরা৷ তারপর বাইক থেকে নামিয়ে বিশ্বজিৎ সাহাকে শারীরিক ভাবে নিগ্রহ করা হয়৷


পরে বিশ্বজিৎ সাহা জিবি হাসপাতালে গিয়ে চিকিৎসা করান৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার যোগেন্দ্রনগর বনকুমারিস্থিত বিশ্বজিৎ সাহার বাড়িতে ঘটনার খোঁজখবর নিতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার৷ তিনি এইদিন কথা বলেন আক্রান্ত বিশ্বজিৎ সাহা ও তার পরিবারের লোকজনদের সাথে৷ ঘটনার বিষয়ে আবগত হন৷ তারপর তিনি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান এই ধরনের ঘটনা প্রতিদিন কোথাও না কোথাও ঘটছে৷


এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা পুলিশ অবগত নয় এমনটা নয়৷ প্রতিদিন বিরোধী দলের স্থানীয় নেতৃত্বরা আক্রান্ত হচ্ছে৷ বিরোধী দলনেতা এইদিন স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে রোগীর পরিবারের উপর আর্থিক বোঝা চাপানোর বিষয়েও মুখ খোলেন৷ তিনি বলেন রাজ্যে আগে এমনটা ছিল না৷ ক্ষমতার বসার আগে এমনটা বলেনি৷ কিন্তু এখন তারা যা খুশি করে নিচ্ছে৷ ক্ষমতায় এখন তারা সুতরাং কিছু করার নেই৷ মানুষ অভিজ্ঞতা লাভ করছে৷ তিনি আশা ব্যক্ত করেন মানুষের কথা চিন্তা করে সরকার তার এই সিদ্ধান্ত প্রত্যাহার করবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top