News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে বাড়ছে চুরি উদ্বিগ্ণ জনগণ
Image

উদয়পুরে বাড়ছে চুরি উদ্বিগ্ণ জনগণ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৮ সেপ্ঢেম্বর ৷৷ উদয়পুর শহরে ফের রাতের আধারে নিশিকুটুম্বদের হানা৷ শনিবার রাতে উদয়পুরের রাজারবাগের একটি রাবার এর দোকান থেকে সাঁটার ভেঙে ছয় লক্ষাধিক টাকার রাবার সিট চুরি করে নিয়ে যায় চোরের দল৷ রবিবার সকালে এই ঘটনা জানাজানি হতেই খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়৷


পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করছে৷ উদয়পুর শহরে চোরের উপদ্রব বাড়াতে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ণ উঠতে শুরু করেছেন জনগণ৷ মন্দির নগরী উদয়পুরে চোরের দৌরাত্ম ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় মন্দির নগরী এলাকায় বসবাসকারী জনগণের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ মন্দির নগরী একসময় শান্তির নগরী হিসেবেই পরিচিত ছিল৷


ক্রমেই সেই শান্তি বিঘ্নিত হয়ে চোর, ছিনতাইকারী, সমাজদ্রোহী, মদ্যপ ও অসামাজিক কর্মকাণ্ডের অন্যতম নগরীতে পরিণত হয়েছে মন্দির নগরী উদয়পুর৷ তাতে গভীরভাবে উদ্বিগ্ণ মন্দির নগরী এলাকায় বসবাসকারী জনগণ৷ মন্দির নগরীর একটি বিশেষ ঐতিহ্যও রয়েছে৷ এই নগরীতে বিশেষ করে মা ত্রিপুরেশ্বরীর মন্দির থাকায় দেশ-বিদেশের বহু পূণ্যার্থীর সমাগম ঘটে৷ ফলে নগরীর নিরাপত্তা নিশ্চিত করা খুবই জরুরি৷ অন্যথায় মন্দির নগরীর ঐতিহ্য ক্রমশ ম্লান হয়ে যাবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top