News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর জেলায় জুয়ার রমরমা পুলিশে জালে দুই যুবক
Image

উত্তর জেলায় জুয়ার রমরমা পুলিশে জালে দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৮ সেপ্ঢেম্বর ৷৷ রাজ্যের মুখ্যমন্ত্রী যখন রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছেন, ঠিক সেই সময়ও নেশা কারবারী ও জুয়ারিরা তাদের ব্যবসা চাঙ্গা করতে নতুন নতুন কৌশল অবলম্বন করে চলেছে৷ ফলে আরক্ষা প্রশাসন অনেক ক্ষেত্রেই সমস্যার সম্মুঘীন হচ্ছে৷ তীর নামক জুয়া খেলা অবাদে চললেও তাদেরকে নথিপত্র সহ আটক করা অনেক ক্ষেত্রেই কষ্টকর৷


অনলাইন পদ্ধতিতে এই খেলার ফলাফল জানা যায় একটি চক্রের মাধ্যমে৷ এই চক্রকে জালে তোলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷ পুলিশের জালে আটক কুখ্যাত এক তীরের এজেন্ট সহ তীর খেলায় যুক্ত আরও এক যুবক৷ তাদের কাছ থেকে ৭০০ টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল সহ বেশকিছু তীর খেলার কাগজপত্র উদ্ধার করেছে কদমতলা থানার পুলিশ৷


ধৃতদের নাম অভিজিৎ কর্মকার ও পিকি নাথ চৌধুরী৷ তবে বর্তমান যুগে আধুনিকতার ফলে তীর খেলার এজেন্ট সহ তীর খেলায় যুক্ত যুবকদের পাকড়াও করাটা পুলিশের কাছে কিছুটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ কেননা সবকিছু হয়ে যায় অনলাইন মোবাইলের মাধ্যমে৷ ধরাছোঁয়ার বাইরে তীরের এজেন্ট ও খেলায় নিযুক্ত মানুষরা৷ তবুও অবশেষে কদমতলা থানার পুলিশের হাতে তীরের এজেন্ট সহ তীর খেলায় নিযুক্ত এক যুবক আটক হওয়াতে জনমনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস এসেছে৷ দীর্ঘদিন থেকে উত্তর জেলার কদমতলা থানা এলাকায় তীর জুয়ার রমরমা চলে আসছে৷ তীর জুয়ার ফলে নব প্রজন্ম থেকে শুরু করে সকল স্তরের মানুষ ধবংসের মুখে চলে যাচ্ছে৷


রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ণের মিথ্যে আশায় তীর খেলাতে যুক্ত হয়ে সর্বসান্ত হয়েছে অনেক মানুষ৷ মুষ্টিমেয় কিছু অসাধু তীরের এজেন্টরা আধুনিক যুগে মোবাইলের মাধ্যমে শিলংয়ে তীর খেলার রেজাল্টের উপর ভিত্তি করে গোটা কদমতলা থানা এলাকায় তীর খেলা জাঁকিয়ে বসেছে৷ স্থানীয় মানুষ প্রতিদিন বেলা বাড়ার সাথে সাথে নিজের মর্জি মাফিক ১ থেকে ৯৯ পর্যন্ত নম্বর এর উপর টাকা লাগান৷ বিকেলবেলা শিলংয়ে এই তীর খেলার যে রেজাল্ট আসবে অর্থাৎ যে নাম্বারটি উঠবে সেই জয়ী হবে, আর শর্তসাপেক্ষে মুনাফাটা ওই ব্যক্তি পাবে৷ কিন্তু সেই নেশার লোভে কদমতলা থানা এলাকার সাধারণ মানুষ আজ সর্বসান্ত৷ অবশেষে আজ কদমতলা থানার এসআই প্রাজিত মালাকার গোপন সংবাদের ভিত্তিতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে লালছড়া বাজার থেকে তীরের নাম্বার কাটাকালীন অবস্থায় তীরের এজেন্ট অভিজিৎ কর্মকার (৩৮) ও তীর খেলায় যুক্ত পিকি নাথ চৌধুরী (৩২) নামে এক যুবককে আটক করেন৷ জানা গেছে, অভিজিৎ কর্মকার ধর্মনগর থানাধীন দক্ষিণ নয়াপাড়ার বাসিন্দা৷


সে দীর্ঘদিন যাবৎ লালছড়া বাজারে তীরের অবৈধ ব্যবসা চালাতো৷ অপরদিকে পিকি নাথ চৌধুরী স্থানীয় ইচাইলালছড়ার বাসিন্দা৷ কদমতলা থানার এস আই প্রাজিত মালাকারের এই তীর বিরোধী অভিযানে কদমতলা থানা এলাকায় সাধারণ জনগণের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে৷ পাশাপাশি এসআই প্রাজিত মালাকার জানান, উনারা প্রতিনিয়ত তীর জুয়ার অবৈধ ব্যবসার বিরুদ্ধে লাগাতার অভিযান অব্যাহত রাখবেন৷ পাশাপাশি এই চক্রের মূল পান্ডাদেরকেও পাকড়াও করার প্রয়াস জারি রাখবেন৷ জুয়ার কবলে পড়ে ধবংস হচ্ছে বহু পরিবার৷ বহু যুবকের ভবিষ্যৎ অন্ধকারে ধাবিত হচ্ছে৷ মহিলারাও এই বদ নেশায় আসক্ত হচ্ছেন৷ এই বিপজ্জনক প্রবণতা বন্ধ করতে প্রশাসনকে সুকৌশলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে৷ এটাই হবে সমাজকে সঠিক পথে পরিচালিত করার অন্যতম উপায়৷ আর তাতেই রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্ণও বাস্তবায়িত হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top