News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসা খরচ বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন গড়ে তুলবে কংগ্রেস
Image

চিকিৎসা খরচ বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন গড়ে তুলবে কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর ৷৷ রাজ্যের বর্তমান সরকার জনবিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস দল৷ ক্ষমতায় আসার আগে তারা জনকল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল৷ ক্ষমতায় এলে তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে অভিযোগ কংগ্রেসের৷ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার যে বাণিজ্যিক নীতি গ্রহণ করেছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস দল৷


রাজ্য সরকার সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা গ্রহণের ক্ষেত্রে কি প্রথা কার্যকর করার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে শামিল হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কংগ্রেস দল৷ রাজ্য সরকারের এ ধরনের সিদ্ধান্ত তীব্র জনবিরোধী সিদ্ধান্ত বলে কংগ্রেস দলের পক্ষ থেকে অভিহিত করা হয়েছে৷


রাজ্য সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবার জন্য কংগ্রেস দল প্রথম পর্যায়ে জেলা কংগ্রেস ভবনের সামনে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করবে৷ তারপরও যদি সরকার এই জনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করে না নেয় তাহলে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ রবিবার আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা সুবল ভৌমিক বলেন, রাজ্য সরকার স্বাস্থ্য ক্ষেত্রকে বাণিজিকিকরণের দিকে ঠেলে দিয়েছে৷


সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা নেবার ক্ষেত্রে নির্ধারিত পরিমাণ টাকা কি হিসেবে দিতে হবে৷ অক্সিজেন নিতে গেলেও টাকা দিতে হবে৷ রাজ্যের হাসপাতালগুলিতে যেসব যন্ত্রপাতিই নেই সেইসব পরীক্ষা নিরীক্ষার মূল্যও মূল্য তালিকায় দেওয়া হয়েছে৷ শুধু তাই নয়, কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যে যেসব স্বাস্থ্য পরিষেবা চলেছে সেগুলির উপরও রাজ্য সরকার হস্তক্ষেপ করে টাকা আদায়ের কৌশল নিয়েছে৷ এ ব্যাপারে সুবলবাবু বেশকিছু তথ্যও সাংবাদিক সম্মেলনে তুলে ধরেছেন৷


রাজ্যে জুবেনাইল মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি জুবেনাইল সরকার চলছে বলেওউল্লেখ করেছেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক৷ সরকার সামাজিক নূ্যনতম দায়বদ্ধতা পালন করতে দিচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন৷ রাজ্য সরকার অবিলম্বে এসব জনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করে না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারী দিয়েছে কংগ্রেস দল৷ ১৮ মাসে নতুন সরকার নতুন নতুন কর বৃদ্ধি করা ছাড়া জনগণকে কি দিয়েছে সেই প্রশ্ণ তুলেছেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top