News Flash

  • Home
  • Uncategorized
  • ইউরোর যোগ্যতা অর্জন পর্বে জয় পেল ফ্রান্স ও পর্তুগাল
Image

ইউরোর যোগ্যতা অর্জন পর্বে জয় পেল ফ্রান্স ও পর্তুগাল

প্যারিস, ৮ সেপ্টেম্বর (হি.স.) : ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বে আলবানিয়া এবং সার্বিয়ার বিরুদ্ধে দূরন্ত জয় পেল ফ্রান্স ও পর্তুগাল। ফলে ২০২০ সালে অনুষ্ঠিত ইউরো কাপের মূলপর্বে খেলা আশা জিইয়ে রাখল এই দুইটি দেশ।

গ্রুপ-এইচে আলবানিয়াকে ৪-১ গোলে হারিয়ে গ্রুপে নিজেদের শীর্ষস্থানে উন্নীত করল ফ্রান্স। ফ্রান্সের হয়ে জোড়া গোল করেন কিংসলে কোমান, অলিভিয়ের জিরু ও অভিষেককারী জোনাথন ইকোনে। ৯০ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করে আলবেনিয়া। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তুরস্ক, আইসল্যান্ডের একই মেরুতে থাকলেও গোলপার্থক্যে শীর্ষস্থানে বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে বেলগ্রেডে সার্বিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিল গত ইউরো চ্যাম্পিয়ন দল পর্তুগাল। উইলিয়াম কার্ভালহো, গন্সালো গুয়েদেস, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও বার্নার্দো সিলভা পর্তুগালের হয়ে গোল করেন। এই ম্যাচ জয়ের ফলে গ্রুপ-‘বি’তে দ্বিতীয় স্থানে উঠে এল রোনাল্ডোর পর্তুগাল।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top