News Flash

  • Home
  • Uncategorized
  • ইউএস ওপেন জয় কানাডার বিয়াঙ্কার, স্বপ্নভঙ্গ সেরেনার
Image

ইউএস ওপেন জয় কানাডার বিয়াঙ্কার, স্বপ্নভঙ্গ সেরেনার

নিউ ইয়র্ক, ৮ সেপ্টেম্বর (হি.স.): গতবারের পর এবারও ইউএস ওপেনের ফাইনালে স্বপ্নভঙ্গ মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের কানাডার বিয়াঙ্কা আন্দ্রেস্কুর কাছে ৩-৬, ৫-৭ স্ট্রেট সেটে হারতে হল তাঁকে। সেরেনাকে হারিয়েপ্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেলেন বছর ১৯-এর বিয়াঙ্কা। 

গত ইউএস ওপেনে নাওমি ওসাকার কাছে হারতে হয়েছিল সেরেনাকে। এবার হারতে হল কানাডার বিয়াঙ্কার কাছে কেরিয়ারের প্রথম মেজর ফাইনালে শুরু থেকেই সেরেনার উপর চাপ সৃষ্টি করতে থাকেন বিয়াঙ্কা।সেরেনার ডাবলফল্টের সুযোগ নিয়ে প্রথম সেটে ৪-২ ব্যবধানে লিড নেন কানাডিয়ান। পিছিয়ে থাকা অবস্থায় এস ও বিধ্বংসী গ্রাউন্ডস্ট্রোকে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন সেরেনা। কিন্তু সেই সুযোগ খুব একটা প্রশস্ত হতে দেননি বিয়াঙ্কা।

সেরেনাকে দাঁড় করিয়ে শেষ দু’টি গেম জিতে নেন প্রথমবার কোনও মেজর ফাইনালে পা রাখা বিয়াঙ্কা। সেইসঙ্গে ৬-৩ ব্যবধানে প্রথম সেট মুঠোয় পুড়ে নেন কানাডিয়ান তরুণী। মাত্র ১৭ বছর বয়সে এই যুক্তরাষ্ট্র ওপেনেই কেরিয়ারেরপ্রথম মেজর জিতেছিলেন সেরেনা। বিশ বছর বাদে শনিবার সেখানেই মার্কিন তারকার কাছে ছিল মার্গারেট কোর্টের সর্বাধিক মেজর জয়ের রেকর্ড স্পর্শ করার হাতছানি।

  কিন্তু কানাডিয়ান তারকার অসাধারণ টেনিস দক্ষতার কাছেঅবশেষে হার মানতে হল সেরেনাকে। চোট আঘাতে জর্জরিত সেরেনা আর কতদিন টেনিস খেলতে পারবেন তা নিয়েও উঠেছে প্রশ্ন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top