News Flash

  • Home
  • Uncategorized
  • বাঙালীর অনৈক্য জাতিসত্ত্বাকে ধবংস করে দিচ্ছে, এনআরসি ইস্যুতে আমরা বাঙালী
Image

বাঙালীর অনৈক্য জাতিসত্ত্বাকে ধবংস করে দিচ্ছে, এনআরসি ইস্যুতে আমরা বাঙালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর৷৷ বাঙালীদের অনৈক্য জাতিসত্ত্বাকে ধবংস করে দিতে চলেছে৷ কারণ, ওই অনৈক্যের সুযোগে নাগরিক পঞ্জীকরণের অজুহাতে গোটা বাঙালী জাতিকে রাষ্ট্রহীন করে দেওয়ার ষড়যন্ত্র চলছে৷ শনিবার আগরতলায় বিবৃতি দিয়ে জাতীয় নাগরিকপঞ্জীর বিরুদ্ধে সুর চড়িয়েছে আমরা বাঙালী ত্রিপুরা রাজ্য কমিটি৷ দলের সচিব হরিগোপাল দেবনাথের কথায়, জাতীয় প্রতিশ্রুতি অনুযায়ী উদ্বাস্তু পঞ্জাবীদের মতোই উদ্বাস্তু বাঙালীরাও এদেশে অর্থনৈতিক ও রাজনৈতিক পুনর্বাসন পাবেন৷ কিন্তু, বাস্তবে এর বিপরীত পরিস্থিতিই এ-দেশে লক্ষ্য করা যাচ্ছে৷ তিনি উষ্মা প্রকাশ করে বলেন, দেশের অধিকাংশ রাজ্যে জেলাপরিষদ, ইনারলাইন পারমিট ও বিদেশী বিতাড়নের মতো চুক্তি করে বাঙালীর সাংবিধানিক ও বাঁচার অধিকারকে খর্ব করা হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, এখন জাতীয় নাগরিকপঞ্জীর অজুহাতে গোটা বাঙালী জাতিকে রাষ্ট্রহীন বানিয়ে জাতিসত্ত্বাকেই ধবংস করে দেওয়ার এক গভীর চক্রান্ত শুরু হয়েছে৷

আজ আগরতলায় আমরা বাঙালী জাতীয় নাগরিকপঞ্জীর বিরোধীতায় মিছিল ও পথসভা সংগঠিত করেছে৷ পথসভায় প্রত্যেক বক্তারা সমসুরে জাতীয় নাগরিকপঞ্জীর তীব্র ভাষায় বিরোধীতা করেছেন৷ দলের সচিব হরিগোপাল দেবনাথ আজ এক বিবৃতিতে জানিয়েছেন, বাঙালীদের বিরুদ্ধে জাতীয় এবং আন্তর্জাতিকস্তরে সুগভীর চক্রান্ত চলছে৷ এই চক্রান্তে শাসক দল বিজেপি ও বিরোধী কংগ্রেস এবং সিপিএম থেকে শুরু করে জাতীয় ও রাজ্যস্তরের সমস্ত রাজনৈতিক দল মদত জুগিয়ে যাচ্ছে, তোপ দাগেন তিনি৷ অতীতে চক্রান্তকারীরা দেশভাগের বলি বাঙালীদের পুনর্বাসনের পরিবর্তেন্দন্তকারণ্ মরিচঝাঁপি, আন্দামানের মতো জনমানবহীন স্থানে পাঠিয়ে জীবন বিপন্ন করে তুলেছিল৷ তেমনি এখন জাতীয় নাগরিকপঞ্জীর অজুহাতে রাষ্ট্রহীন বানিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে বাঙালী জাতিকে ধবংস করে ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চাইছে, উষ্মা প্রকাশ করে বলেন তিনি৷

তাঁর মতে, বাঙালীদের অনৈক্যৈর সুযোগ নিয়ে চলেছেন হিন্দিবলয় ও সাম্রাজ্যবাদী রাজনীতিকরা৷ উপরন্তু, ব্রিটিশের দেখানো পথে হেটেই ত্রিপুরায় তিপ্রাল্যান্ড, অসমে বোড়োল্যান্ড এবং পশ্চিমবঙ্গে মারোয়ারী ল্যান্ড ও গোর্খাল্যান্ডের সুড়সুড়ি দিয়ে একদিকে বাঙালী অধ্যুষিত অঞ্চলগুলিকে ছেটে দেওয়া হচ্ছে৷ তাতে, বাঙালীদের বাসভূমিকে সংকুচিত করে দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি৷ তাঁর অভিযোগ, আর্থিক শোষনের মাধ্যমে জীবনি সত্ত্বাকেও ধবংস করে দেওয়ার চক্রান্ত চলছে৷ হরিগোপাল দেবনাথ মনে করেন, দেশের সমস্যা নিয়ে মানুষ যাতে কোন কিছুই ভাবতে না পারেন, তাই এইসব পন্থা নিয়েছে দেশের শাসক দল বিজেপি৷ তাই, তাঁরা জাতীয় নাগরিকপঞ্জী এবং কাশ্মীর ইস্যুতে মজেছে, কটাক্ষ করে বলেন তিনি৷ তাই, বাঙালীর অস্তিত্ব রক্ষায় ঐক্য ও সংহতির ডাক দিয়েছেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top