News Flash

  • Home
  • Uncategorized
  • আর বিলম্ব নয়, ১ অক্টোবর থেকেই রিয়াং শরণার্থী প্রত্যাবর্তনের সম্ভাবনা
Image

আর বিলম্ব নয়, ১ অক্টোবর থেকেই রিয়াং শরণার্থী প্রত্যাবর্তনের সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর৷৷ আর বিলম্ব নয়৷ ১ অক্টোবর থেকেই ত্রিপুরায় আশ্রিত রিয়াং শরণার্থীদের স্ব-ভূমে প্রত্যাবর্তন শুরু হতে চলেছে৷ মিজোরাম সরকারের গৃহ দফতরের অতিরিক্ত সচিবের কথায় এমনটাই মনে হয়েছে ৷ কেন্দ্রীয় সরকার রিয়াং শরণার্থী প্রত্যাবর্তনে প্রয়োজনীয় অর্থের অনেকটাই মঞ্জুর করে দিয়েছে ৷ শনিবার এ-কথা জানালেন মিজোরাম সরকারের গৃহ দফতরের অতিরিক্ত সচিব লালবিয়াকজামা ৷ তাঁর কথায়, ১ অক্টোবর থেকেই ত্রিপুরায় আশ্রিত রিয়াং শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তনের চেষ্টা চলছে৷ তাঁদের শনাক্তকরণ প্রক্রিয়াও সমাপ্ত৷

প্রসঙ্গত, দুই দশকেরও অধিক সময় ধরে মিজোরামের রিয়াং জনজাতি অংশের প্রচুর মানুষ ত্রিপুরায় বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রিত৷ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর এবং কাঞ্চনপুরে ছয়টি শরণার্থী শিবিরে ২৬ সহস্রাধিক মানুষের বসবাস৷ ইতিপূর্বে একাধিকবার তাঁদের মিজোরামে প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হয়েছে ৷ কিন্তু, প্রতিবারই সেই প্রক্রিয়া ভেস্তে গিয়েছে ৷ কিন্তু, এখন কেন্দ্রীয় সরকার এই ইস্যুতে কঠোর মনোভাব নিতেই তাঁদের মিজোরামে প্রত্যাবর্তন নিশ্চিত হয়েছে ৷ মূলত, বিনামূল্যে রেশন সামগ্রী বন্ধ করে দেওয়ার হুমকির জেরেই তাঁরা মিজোরামে ফিরে যেতে রাজি হয়েছেন ৷ অবশ্য, তাঁদের জন্য নির্দিষ্ট প্যাকেজও ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷

বর্তমানে উত্তর ত্রিপুরায় ছয়টি শরণার্থী শিবিরে ৪,২৭৮ পরিবারের ২৬,১২৮ জন রিয়াং শরণার্থী মিজেরামের বাসিন্দা হিসেবে চিহিণত হয়েছেন ৷ গত ৩-২০ জুলাই ত্রিপুরায় তাঁদের শনাক্ত করেছেন মিজোরাম সরকারের আধিকারিকরা ৷ এ-ক্ষেত্রে কয়েকজন বাদ পড়েছিলেন ৷ তাঁদেরও সম্প্রতি শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মিজোরাম সরকারের গৃহ দফতরের অতিরিক্ত সচিব লালবিয়াকজামা৷

তিনি জানান, রিয়াং শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় আংশিক অর্থ মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার ৷ তবে, পুরো অর্থ মিললে ওই প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সুবিধা হবে৷ তাঁর কথায়, কেন্দ্রীয় সরকার প্রায় ৩৫০ কোটি টাকা মঞ্জুর করেছে ৷ তাতে, রিয়াং শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তনে পরিবহণ খরচ এবং পুনর্বাসনে ব্যয় হবে৷ তাঁর মতে, পূর্বের ঘোষিত সূচি অনুযায়ী প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হবে৷ সেই লক্ষ্যেই যাবতীয় প্রস্তুতি চলছে ৷ তিনি বলেন, সামান্য জটিলতা রয়েছে৷ তবে, তা কাটিয়ে ১ অক্টোবর থেকেই ত্রিপুরায় আশ্রিত রিয়াং শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হবে ৷ তাঁর দাবি, অক্টোবরের মধ্যেই তাঁদের প্রত্যাবর্তন প্রক্রিয়া সমাপ্ত করার চেষ্টা হচ্ছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top