News Flash

  • Home
  • Uncategorized
  • চাঁদের মাটি থেকে ২.১ কিমি দূরে নীরব ল্যান্ডার, অল্পেতে হাতছাড়া সাফল্য, ইসরো বিক্রমে গর্বিত ভারত
Image

চাঁদের মাটি থেকে ২.১ কিমি দূরে নীরব ল্যান্ডার, অল্পেতে হাতছাড়া সাফল্য, ইসরো বিক্রমে গর্বিত ভারত

বেঙ্গালুরু, ৭ সেপ্টেম্বর (হি.স.)৷৷ শেষ মুহূর্তেই থমকে গেল চন্দ্রযান-২-এর যাত্রা৷ দীর্ঘ পথ অতিক্রম করার পর চাঁদের মাটি থেকে মাত্র ২.১ কিলোমিটার দূরেই নীরব হয়ে গেল বিক্রম ল্যান্ডার৷ বিগত ৪৭ দিনের যাত্রায় ইসরো-বিক্রম সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল৷ কিন্তু ঠিক কী হল বিক্রমের? জানে না ইসরোও৷ চলছে তথ্য বিশ্লেষণ৷ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান কে সিবান জানিয়েছেন, চাঁদের মাটি থেকে ২.১ কিলোমিটার উচ্চতায় গ্রাউন্ড স্টেশনের সঙ্গে বিক্রম লান্ডারের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে৷ চলছে তথ্য বিশ্লেষণ৷ বিক্রমের পরিণতি যাই হোক, বিজ্ঞানীদের কুর্নিশ জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ মাইক্রোব্লগিং সাইট টুইটারে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, ’’চন্দ্রযান-২ মিশনের দ্বারা ইসরো-র বিজ্ঞানীরা অঙ্গীকার ও সাহসিকতা দেখিয়েছেন৷ ইসরো-র বিজ্ঞানীদের প্রতি গর্বিত দেশবাসী৷ ভালো কিছুর জন্য আমার আশাবাদী৷’’ প্রসঙ্গত, শনিবার ভোররাত ১.৪০ মিনিট থেকে শনিবার সকাল, এখনও ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন চাঁদের কক্ষপথে থাকা অরবিটারের৷ উদ্বেগে গোটা দেশ৷ উদ্বিগ্ণ রয়েছেন ইসরোর বিজ্ঞানীরাও৷ জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জানান, ‘চাঁদকে ছোঁয়ার ইচ্ছাশক্তি আরও প্রবল হল আমাদেরঊ লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত আমরা দাঁড়াব নাঊ আমরা আত্মবিশ্বাসী, সফল আমরা হবই ৷ আমাদের কেউ রুখতে পারবে না৷’

গ্রাউন্ড স্টেশনের সঙ্গে বিক্রম লান্ডারের সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ’’জীবনে ওঠা-নামা তো থাকেই৷ এই পাওনাও সামান্য নয়৷ দেশবাসী আপনাদের (ইসরো-র বিজ্ঞানী) প্রতি গর্বিত৷ আপনাদের অভিনন্দন৷ দেশ, বিজ্ঞান এবং মানবজাতির স্বার্থে বিরাট বড় কাজ করেছেন আপনারা৷ আপনাদের পাশে সর্বদা আছি, সাহসিকতার সঙ্গে এগিয়ে চলুন৷’’ মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ’’আমাদের বিজ্ঞানীদের প্রতি আমরা গর্বিত! তাঁরা নিজেদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছেন এবং দেশকে গর্বিত করেছেন৷ ইসরো-র চেয়ারম্যান প্রতি মুহুর্তের আপডেট দিয়েছেন৷ আমরা আশাবাদী ছিলাম এবং মহাকাশ বিজ্ঞান নিয়ে আমরা আরও কঠোর পরিশ্রম করবো৷’’

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান ২-এর যাত্রা প্রথমে থমকে গিয়েছিল শেষ মুহূর্তে, ত্রুটির কারণে৷ ত্রুটি সামলে এক সপ্তাহ পরেই গত ২২ জুলাই বাহুবলী রকেটের পিঠে চেপে রওনা দিয়েছিল ভারতের দ্বিতীয় চন্দ্রযান৷ ঠিক হয়েছিল ৭ সেপ্ঢেম্বর চাঁদের মাটিতে পা ছোঁয়াবে চন্দ্রযান ২৷ ইসরো-র পক্ষ থেকে জানানো হয়েছিল, ৭ সেপ্ঢেম্বর, শনিবার ভোররাত ১.৩০ থেকে ২.৩০ মিনিটের মধ্যে চাঁদের মাটি স্পর্শ করবে বিক্রম ল্যান্ডার৷ বিক্রম ল্যান্ডার চাঁদের মাটি স্পর্শ করার তিন ঘন্টার মধ্যেই বিক্রম ল্যান্ডার থেকে বেরিয়ে আসবে রোভার ‘‘প্রজ্ঞান’’৷ সেই মতো প্রস্তুতিও শুরু হয়েছিল৷ গভীর রাতে এমন একটা ঘটনা প্রত্যক্ষ করার জন্য গোটা দেশেই আগ্রহ ছিল তুঙ্গে৷ দেশের শহরে-গঞ্জে ও গ্রামে গভীর রাত পর্যন্ত জেগেই ছিলেন মানুষজন৷ ইসরো-র সেন্টারে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের বিভিন্ন প্রান্তের ৬০ জন পড়ুয়া৷ উৎকন্ঠার মধ্যে ছিলেন ইসরো-র বিজ্ঞানীরা৷ কিন্তু, শেষ মুহূর্তেই থমকে গেল চন্দ্রযান-২-এর যাত্রা৷ দীর্ঘ পথ অতিক্রম করার পর চাঁদের মাটি (দক্ষিণ মেরু) থেকে মাত্র ২.১ কিলোমিটার দূরেই নীরব হয়ে গেল বিক্রম ল্যান্ডার৷

প্রসঙ্গত, এখনও পর্যন্ত কোনও দেশই চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখেনি৷ ভারত সেটাই করার চেষ্টা করেছিল৷ চাঁদের মাটিতে আদৌ জল আছে? চাঁদ ভবিষ্যতে বিপুল খনিজের উৎস হতে পারবে? এই সব প্রশ্ণের উত্তর খুঁজতেই চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল চন্দ্রযান-২৷

ইসরো সেন্টার থেকে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা, ‘বিজ্ঞানে ব্যর্থতা বলে কিছু নেইঊ বিজ্ঞানীরা পাথর ভেঙে পথ তৈরির মানুষ৷ হয়তো চন্দ্রযান-২ অভিযান সফল হয়নি, কিন্ত দারুণ হয়েছেঊ যা হয়েছে সেটা নিরলস পরিশ্রমের ফল৷ বিজ্ঞানীদের পাশাপাশি তাঁদের পরিবারকে স্যালুট জানাইঊ’ দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘আমাদের চাঁদ নিয়ে বহু কল্পনা রয়েছে, চাঁদকে ছোঁয়ার ইচ্ছাশক্তি আরও প্রবল হল৷ সংকল্প আরও দৃঢ় হয়েছে ৷ আমরা সবাই একসঙ্গে আমাদের বিজ্ঞানীদের পাশে দাঁড়িয়ে আছি৷ প্রতিটি ভারতবাসী আমাদের বিজ্ঞানীদের নিয়ে গর্বিত এবং তাঁরা আরও আত্মবিশ্বাসী হলেন৷’ জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, ‘চন্দ্রযান-২ অভিযানে সঙ্গে অনেক মানুষ যুক্ত ছিলেন৷ বাঁধা হয়তো এসেছে, কিন্তু আমরা আশা হাড়বো না৷ আজকের এই শিক্ষা আমাদের আরও উন্নত ও শক্তিশালী করে তুলবে৷

মহাকাশ বিজ্ঞানে ইতিহাস তৈরি হওয়ার আগেই থমকে গেল ইসরো-র চন্দ্রযান-২৷ খোঁজ নেই বিক্রম ল্যান্ডারের৷ চাঁদের পৃষ্ঠ থেকে ২.১ কিলোমিটার উপরে ই বিক্রম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ইসরো-র গ্রাউন্ড স্টেশনের৷ উদ্বেগ-উতণ্ঠায় দেশবাসীঊ নিজেকে ধরে রাখতে পারলেন না ইসরো-র চেয়ারম্যান কে সিবনও৷ প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন ইসরো-র চেয়ারম্যান৷

ইসরো-র বিজ্ঞানীদের মধ্যে বিষণ্ণ্তার ছায়া থাকলেও, তাঁদের উতুল্ল রাখার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘আমরা সবাই একসঙ্গে আমাদের বিজ্ঞানীদের পাশে দাঁড়িয়ে আছি৷ প্রতিটি ভারতবাসী আমাদের বিজ্ঞানীদের নিয়ে গর্বিত এবং তাঁরা আরও আত্মবিশ্বাসী হলেন৷’ কিন্তু, দুঃখ তো দুঃখই হয়! শনিবার ভোররাত থেকেই ইসরো-র বিজ্ঞানীদের চোখে মুখে বিষ্ণণ্ণ্তার ছাপ৷ ইসরো-র কন্েন্টাল রুমও নিশ্চুপ৷ বিক্রম ল্যান্ডারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও, এখনই হাল ছাড়তে নারাজ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র বিজ্ঞানীরা৷ চলছে তথ্য বিশ্লেষণ৷ কিন্তু, কেন এমন হল সেই সদুত্তর দিতে পারেনি ইসরো৷

চন্দ্রযান-২ মিশনের জন্য ইসরো-র বিজ্ঞানীদের কুর্নিশ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ মাইক্রোব্লগিং সাইট টুইটারে স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ’’চন্দ্রযান মিশনের ক্ষেত্রে ইসরো-র এখনও পর্যন্ত অর্জন প্রত্যেকটি দেশবাসীকে গর্বিত করেছে৷ আমাদের বিজ্ঞানীদের পাশে রয়েছে প্রত্যেকটি দেশবাসী৷ ভবিষ্যতের প্রচেষ্টার জন্য শুভ কামনা৷’’

এতদিনের পরিশ্রম বিফলে যায়নি, বরং আরও অনেক পথ ভাঙা এবং উচ্চাকাঙ্ক্ষী ভারতীয় মহাকাশ অভিযানের ভিত্তি স্থাপন করল চন্দ্রযান ২৷ ইসরোর পাশে দাঁড়িয়ে টুইট করে একথাই জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ চাঁদের মাটি ছোঁওয়ার ঠিক আগে শনিবার ভোররাতে বিক্রম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে ইসরো৷ তবে এতে হতাশ হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ ইসরোর প্রতি শুভেচ্ছা বার্তা টুইট করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বললেন, ’ইসরোর বিজ্ঞানীরা গোটা দেশের কাছে অনুপ্রেরণা৷ তাঁদের এতদিনের চেষ্টা বিফল হয়নি৷ চন্দ্রযান ২ মিশনের সকলের বৈজ্ঞানিকদের কঠোর পরিশ্রমের জন্য তাঁদের অভিনন্দন৷ আরও অনেক পথ ভাঙা এবং উচ্চাকাঙ্ক্ষী ভারতীয় মহাকাশ অভিযানের ভিত্তি স্থাপন করল চন্দ্রযান ২৷’ চাঁদের মাটি থেকে মাত্র ২.১ কিলোমিটার যখন দূরে বিক্রম, তখনই এর সঙ্গে সমস্ত যোগাযোগ হারিয়ে ফেলে ইসরো৷ তার আগে পর্যন্ত সবকিছু ঠিক ছিল৷ কংগ্রেসের তরফেও টুইট করে ইসরোর বিজ্ঞানীদের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে৷

শনিবার সকালে ইসরো-র বিজ্ঞানীদের অভিবাদন জানিয়ে টুইটার মারফত ভুটানের প্রধানমন্ত্রীর বার্তা, ‘ভারত এবং সে দেশের বিজ্ঞানীদের জন্য আমরা গর্বিত৷ শেষ মুহূর্তে চন্দ্রযান-২ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তবে সাহসিকতা এবং কঠোর পরিশ্রম ঐতিহাসিক ছিল৷’ ভুটানের প্রধানমন্ত্রীর আত্মবিশ্বাস, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং টিম ইসরো-র চাঁদ ছোঁওয়ার স্বপ্ণ একদিন সফল হবেই৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top