News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে এনআরসি চালুর দাবিতে মুখ খুলল প্রাক্তন জঙ্গিদের সংগঠন
Image

রাজ্যে এনআরসি চালুর দাবিতে মুখ খুলল প্রাক্তন জঙ্গিদের সংগঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরায় এনআরসি চালুর দাবি তুলেছে অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা রাজ্যের জঙ্গিদের সংগঠন ’তিপ্রা ইউনাইটেড রিটার্নিস্ট পিপলস কাউন্সিল’৷ সংগঠনের উদ্যোগে আজ শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ আজকের বৈঠকে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে সংগঠনের প্রায় পাঁচ শতাধিক সদস্য এবং তাদের পরিবারের লোকজন উপস্থিত হয়েছিলেন৷


বৈঠক শেষে সংগঠনের সভাপতি অনন্ত দেববর্মা সংবাদ মাধ্যমকে জানান, অল ত্রিপুরা টাইগার ফোর্স তথা এটিটিএফ জঙ্গি সংগঠনের সদস্যরা যখন আত্মসমর্পণ করেছিলেন তখন তাদের যুক্তির মধ্যে একটি ছিল ত্রিপুরায় যে-সব মানুষ বিদেশ থেকে ১৯৬৫ সালের পর এসেছেন তাদের চিহ্ণিত করে ফেরত পাঠাতে হবে৷ কিন্তু চুক্তি হলেও এ বিষয়ে সরকার এখনও কোনও পদক্ষেপ নেয়নি৷

তাই তারা এই বিষয়টি নিয়ে আগামীদিনে সরব হবেন৷ তবে কী ধরনের আন্দোলন কর্মসূচিতে যাবেন সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান অনন্ত৷ তবে সংগঠনের আগামীদিনের আন্দোলন কর্মসূচি স্থির করতে আইনজ্ঞদের সঙ্গে তারা পরামর্শ করছেন বলেও জানান৷ এই বিষয়ে তাদের কর্মসূচি স্থির হলে সংবাদ মাধ্যমকে জানানো হবে বলে আশ্বস্ত করেছেন দেববর্মা৷


পাশাপাশি এদিন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডেনিয়েল দেববর্মা জানান, স্বাভাবিক জীবনে ফিরে আসার সময় যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল এর বেশিরভাগ চুক্তি এখনও পূরণ করেনি সরকার৷ তাই আগামীদিনে এগুলি কী করে পূরণ করা যায় সে-সব বিষয়ে কথা হয়েছে৷
ত্রিপুরায় এনআরসি চালু করার জন্য ইতিমধ্যে তিনটি মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে৷ এবার এই দাবিতে সরব হল প্রাক্তন জঙ্গিদের সংগঠন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top