News Flash

  • Home
  • Uncategorized
  • গণেশ বিসর্জনকে কেন্দ্র করে আড়ালিয়ায় বাম কাউন্সিলার আক্রান্ত, প্রতিবাদে পথ অবরোধ
Image

গণেশ বিসর্জনকে কেন্দ্র করে আড়ালিয়ায় বাম কাউন্সিলার আক্রান্ত, প্রতিবাদে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ বাম সমর্থিত কাউন্সিলার বিপদবন্ধু ঋষি দাস আক্রান্তের ঘটনায় শুক্রবার আড়ালিয়ার পঞ্চবটি এলাকায় পথ অবরোধ করেন তাঁর সমর্থকরা৷ তাঁরা রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন৷ এই অবরোধের ফলে নিত্যযাত্রীরা ভীষণ সমস্যায় পড়েন৷ খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে অবরোধস্থলে ছুটে যায়৷ বিপদবন্ধু ঋষি দাসের আক্রান্তের ঘটনায় দোষীদের গ্রেফতারের প্রতিশ্রুতি দেওয়ার পর অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন৷


গণেশ বিসর্জনকে কেন্দ্র করে সৃষ্ট ঝামেলাকে ঘিরে আক্রান্ত হন বাম সমর্থিত কাউন্সিলার বিপদবন্ধু ঋষি দাস৷ বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা নাগাদ তিনি পূর্ব আগরতলা থানার অধীন আড়ালিয়ার পঞ্চবটি এলাকায় তাঁকে প্রচণ্ড মারধর করা হয়েছে বলে অভিযোগ৷ তাঁর বাইকও ভাঙচুরের অভিযোগ উঠেছে৷ গতকাল রাতেই তাকে জিবি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে৷ তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে৷


বিপদবন্ধু ঋষি দাসের সমর্থকদের দাবি, মেয়েকে শিক্ষকের বাড়ি থেকে নিজের বাড়ি নিয়ে যাওয়ার সময় আড়ালিয়ার পঞ্চবটি এলাকায় শাসকদল সমর্থিত দুষৃকতীরা তাঁর ওপর হামলা চালিয়েছে৷ দুষৃকতীরা তাঁকে বেধড়ক মারধর করেছে৷ এতে তিনি মাথা ও শরীরের নানা আঘাত পেয়েছেন৷ দুষৃকতীরা তাঁর বাইকও ভাঙচুর করেছে৷ তাঁর চিৎকার শুনে স্থানীয় জনগণ ছুটে আসেন৷ তখন দুষৃকতকারীরা সেখান থেকে পালিয়ে যায়৷ স্থানীয় জনগণই তাঁকে হাসপাতালে নিয়ে গেছেন, বলেন তাঁর সমর্থকরা৷


এদিকে, রাজ্যে শাসক দলের সমর্থকদের দাবি, গণেশ বিসর্জনের সময় লাইনের মাঝখানে বাইক ঢুকিয়ে দিয়েছিলেন বিপদবন্ধু ঋষি দাস৷ তখন ঝামেলা হয়েছিল৷ কিন্তু, কেউ তাঁকে মারধর করেনি৷ বাইক থেকে পড়ে চোট পেয়েছিলেন তিনি৷ এর পর তাঁকে জিবি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে৷


রাতের ঘটনার রেশ আজ সকালে আছড়ে পড়ে আড়ালিয়ার পঞ্চবটি এলাকায়৷ সকাল সাড়ে নয়টা নাগাদ বাম সমর্থিত কাউন্সিলার বিপদবন্ধু ঋষি দাসের সমর্থকরা পঞ্চবটি এলাকায় পথ অবরোধ করেন৷ শুধু তা-ই নয়, রাস্তায় টায়ার পুড়িয়ে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন৷ এই অবরোধের কারণে নিত্যযাত্রীরা ভীষণ সমস্যায় পড়ে যান৷ কারণ, অফিসে কিংবা ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন৷ কিন্তু অবরোধের কারণে আটকে পড়েছিলেন তাঁরা৷ অবরোধকারীরা প্রচণ্ড উত্তেজিত স্লোগান দিচ্ছিলেন, তাই কেউ অবরোধ ভেদ করে এগিয়ে যাওয়ার সাহস দেখাননি৷


এদিকে খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ অবরোধকারীদের অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান পূর্ব আগরতলা থানার ওসি মানিক দাস৷ কিন্তু তাঁরা অবরোধ প্রত্যাহারের বদলে বিপদবন্ধু ঋষি দাসকে মারধরের ঘটনায় দোষীকে গ্রেফতারের দাবি জানান৷ পুলিশ দোষীদের গ্রেফতারের প্রতিশ্রুতি দেওয়ায় তাঁরা অবরোধ প্রত্যাহার করে নেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top