News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে গত দেড় বছরে ৫৭ কোটি টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত গ্রেপ্তার ১০২৬
Image

রাজ্যে গত দেড় বছরে ৫৭ কোটি টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত গ্রেপ্তার ১০২৬

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরায় গত দেড় বছরে নেশা বিরোধী অভিযানে ৫৭ কোটির অধিক নেশা সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ শুধু তা-ই নয়, ওই সময়ের মধ্যে এক নেশা কারবারির শাস্তি হয়েছে এবং ২০১ জন বর্তমানে জেলা হাজতে রয়েছে৷ তাদের বিরুদ্ধে মামলা আদালতে বিচারাধীন৷


ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথেই নেশামুক্ত রাজ্য গড়ে তোলার স্লোগান দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কড়া নির্দেশে পুলিশ প্রশাসন লাগাতার নেশা বিরোধী অভিযান শুরু করে৷ তাতে, প্রচুর নেশা সামগ্রী উদ্ধার হয় এবং বহু নেশা কারবারি পুলিশের জালে ধরা পড়ে৷ এমন-কি, নেশা কারবারিদের সাথে অতীতে যোগসাজশের জন্য কয়েকজন পুলিশ আধিকারিকও বরখাস্ত হয়েছেন৷
রাজ্যে ২০১৮ সালের মার্চ থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত গাঁজা-সহ অন্যান্য নেশাকারবারির বিরুদ্ধে ৫৯৫টি মামলা হয়েছে৷ বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের দেওয়া তথ্যে এই খবর মিলেছে৷ স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, ত্রিপুরায় দেড় বছরে ১,০২৬ জন অবৈধ নেশা কারবারিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে৷


স্বরাষ্ট্র দফততরের দেওয়া তথ্যে আরও জানা গেছে, ওই নেশা কারবারিদের মধ্যে বর্তমানে একজনের শাস্তি হয়েছে৷ তাছাড়া, আরও ২০১ জন বর্তমানে জেল হাজতে রয়েছে৷ তাদের বিরুদ্ধে আদালতে বিচার চলছে৷ স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, ত্রিপুরায় গত দেড় বছরে উদ্ধার হয়েছে ৭৫,৭৪৩ কেজি ১৭২ গ্রাম গাঁজা, যার বাজারমূল্য ৩৭ কোটি ৮৭ লক্ষ ১৫ হাজার ৮৬০ টাকা, কডেইন বেজড কফসিরাপ ১ লক্ষ ৭৭ হাজার ৪৩৫ শিশি যার বাজারমূল্য ২ কোটি ৪৮ লক্ষ ৪০ হাজার ৯০০ টাকা, ট্যাবলেট ২০ লক্ষ ৫৯ হাজার ৯৪টি যার বাজারমূল্য ১০ কোটি ২৯ লক্ষ ৫৪ হাজার ৭০০ টাকা এবং হেরোইন ও ব্রাউন সুগার ৬ কেজি ৭৩১ গ্রাম ও ৫,৮১৭ মিলিগ্রাম যার বাজারমূল্য ৬ কোটি ৭৩ লক্ষ ১৫ হাজার ৮১৭ টাকা৷

তাতে সর্বমোট ৫৭ কোটি ৩৮ লক্ষ ২৭ হাজার ২৭৭ টাকা মূল্যের নেশা সামগ্রী উদ্ধার করেছে ত্রিপুরা পুলিশ৷ স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, আগামীদিনে নেশা বিরোধী অভিযান আরও কঠোর করা হবে৷ তাছাড়া, পুলিশ প্রশাসনের কেউ নেশা কারবারিদের সাথে যুক্ত থাকলে তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র দফতর৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top