News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে সরকারী হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় বাড়ছে খরচ
Image

রাজ্যে সরকারী হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় বাড়ছে খরচ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর ৷৷ স্বাস্থ্য পরিষেবায় খরচ বাড়তে চলেছে৷ সরকারি হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে মাশুল নির্ধারিত হয়েছে৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সংশোধিত মাশুলের বিজ্ঞপ্তি জারি করেছে৷ তাতে, কেবলমাত্র অন্ত্যোদয় পরিবার ছাড় পেয়েছে৷ ওপিডি রেজিস্ট্রেশন থেকে শুরু করে অন্তত ১৪৫টি পরিষেবায় বিপিএল এবং এপিএল ভুক্তদের ফি দিতে হবে৷ স্বাস্থ্য দপ্তরের যুক্তি, রাজ্যস্ব বৃদ্ধির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কারণ, রাজ্য সরকার উন্নতমানের চিকিৎসা পরিষেবা দিতে চাইছে৷ তাতে, ফাঁকা কোষাগার নিয়ে সেই পরিষেবা দেওয়া সম্ভব নয় বলেই দাবি রাজ্য সরকারের৷ কিন্তু, এই সিদ্ধান্তে সাধারণ মানুষের উপর কিছুটা হলেও বোঝা চাপবে, তা অস্বীকার করার কোনও উপায় নেই৷


সম্প্রতি, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ ও ডা. বি আর আম্বেদকর টিচিং হাসপাতালে চিকিৎসা পরিষেবার নূ্যনতম ফি বসানোর পক্ষে সওয়াল করেছিলেন৷ রাজ্যে চিকিৎসা পরিষেবার বেহাল দশা দীর্ঘ দিনের৷ অধিকাংশ রোগীর বহিঃরাজ্যে গিয়ে চিকিৎসা পরিষেবা নিতে হচ্ছে৷ পরিকাঠামোর অভাবে জিবি হাসপাতাল থেকে বহু রোগী রেফার করা হচ্ছে বহিঃরাজ্যে৷ এক্ষেত্রে, রাজ্য সরকারকেই ওই খরচ বহন করতে হচ্ছে৷ অবশ্য, রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর রেফার রোগীর সংখ্যা অনেকটাই কমেছে৷ কারণ, অযথা কাউকেই এখন বহিঃরাজ্যে রেফার করা হচ্ছে না৷ তাছাড়া, জিবি হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ারও আপ্রাণ চেষ্টা চালিয়েছে রাজ্য সরকার৷


স্বাস্থ্য ক্ষেত্রে খোলনলচে বদলে ফেলার লক্ষ্যে সাহসী পদক্ষেপ নিতেও পিছুপা হচ্ছে রাজ্য সরকার৷ অবশ্যই সংস্কারের লক্ষ্যে সাহসী পদক্ষেপ নিতে হচ্ছে বলে দাবি বিজেপি-আইপিএফটি জোট সরকারের৷ এমনই সাহসী পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার৷ সরকারি হাসপাতালে চিকিৎসায় নতুন মাশুল ধার্য্য করা হয়েছে৷ এছাড়া, কিছু স্বাস্থ্য পরিষেবায় মাশুল সংশোধন করেছে স্বাস্থ্য দপ্তর৷


স্বাস্থ্য দপ্তরের অবর সচিব আজ এক বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য পরিষেবায় সংশোধিত মাশুলের ঘোষণা দিয়েছেন৷ তাতে, নব সংস্করণ ওপিডি’তে চিকিৎসা এবং আইপিডিতে ভর্তির ক্ষেত্রে ফি ধার্য্য করা হয়েছে৷ রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর আইসিইউ ভাড়া তুলে দেওয়া হয়েছিল৷ কিন্তু নয়া সিদ্ধান্ত অনুযায়ী, আইসিইউ’র ভাড়া পূণরায় চালু করা হয়েছে৷ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রেও অতীতে কোন ফি ধার্য্য ছিল না৷ নতুন নিয়ম অনুযায়ী, বহু পরীক্ষা-নিরীক্ষায় ফি ধার্য্য করা হয়েছে৷


নয়া সিদ্ধান্ত অনুযায়ী, বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষায় বিপিএলদের ছাড় দেওয়া হয়েছে৷ তাছাড়া, কিছু পরীক্ষা-নিরীক্ষায় পূর্বের তুলনায় ফি কমানো হয়েছে৷ স্বাস্থ্য পরিষেবায় এই পরিবর্তন স্বাভাবিক ভাবেই রাজ্যবাসীর কাছে নতুন অভিজ্ঞতা বলেই মনে হবে৷ অবশ্য, রাজ্য সরকার উন্নত স্বাস্থ্য পরিষেবা দিয়ে রাজ্যবাসীকে কতটা সন্তুষ্ট করতে পারবে এখনই তা বলার সময় আসেনি৷


পূর্বতন সরকারের রেখে যাওয়া আর্থিক বোঝা সামাল দিতে গিয়ে রাজস্ব আদায়ে সংস্কারের পথ নিয়েছে বিজেপি-আইপিএফটি জোট সরকার৷ তাতে, নতুন নতুন কর আদায়ের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে৷ রাজ্য সরকারের দাবি, একাধারে রাজস্ব বৃদ্ধি, পাশাপাশি সমতা রক্ষায় এই সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ তবুও, সাধারণ নাগরিকদের কাঁধে সামান্য হলেও বোঝা বাড়বে, তা অস্বীকার করার কোনও উপায় নেই৷ বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্রে নয়া সংযোজন রাজ্যবাসীকে কতটা সন্তুষ্ট করতে পারবে, তা নিয়ে বিতর্ক হওয়া স্বাভাবিক বলেই মনে হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top