News Flash

  • Home
  • Uncategorized
  • জাপানে ট্রাকের সঙ্গে সঙ্ঘর্ষে লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন : মৃত্যু একজনের, আহত কমপক্ষে ৩০
Image

জাপানে ট্রাকের সঙ্গে সঙ্ঘর্ষে লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন : মৃত্যু একজনের, আহত কমপক্ষে ৩০

ইয়োকোহামা (জাপান), ৫ সেপ্টেম্বর (হি.স.): দ্রুত গতিতে ট্রাকের সঙ্গে ধাক্কা, জাপানের ইয়োকোহামায় মুহূর্তের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেল এক্সপ্রেস ট্রেন| দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজন ব্যক্তির এবং কমপক্ষে ৩০ জন কমবেশি আহত হয়েছেন| জাপানের সময় অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১১.৪০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কেইক্যু লাইনে কানাগাবা-শিম্মাচি এবং নাকাকিডো স্টেশনের মাঝে| জোরালো সংঘর্ষের জেরে ট্রাকটিতে আগুন ধরে যায় এবং এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়|

জাপান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬৭ বছর বয়সি ট্রাকের চালক গুরুতর জখম হন, এরপর ট্রেনের নীচে চাপা পড়ে তাঁর মৃত্যু হয়েছে| এছাড়াও ২০ বছর বয়সি একটি তরুণীও গুরুতর জখম হয়েছে| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রেললাইনের ক্রসিংয়ে দাঁড়িয়েছিল ট্রাকটি| তখনই এক্সপ্রেস ট্রেনটি প্রচণ্ড গতিতে এসে ধাক্কা মারে| কী কারণে এই দুর্ঘটনা, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top