News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্জাবের বাজি কারখানায় অগ্নিকাণ্ড, ১৯ জনের মৃত্যু
Image

পঞ্জাবের বাজি কারখানায় অগ্নিকাণ্ড, ১৯ জনের মৃত্যু

গুরুদাসপুর, ৪ সেপ্টেম্বর (হি.স.) : মুম্বইয়ের পর এবার পাঞ্জাবে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল পঞ্জাবের গুরুদাসপুরে। বাজি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়াল তীব্র আতঙ্ক। এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।  ১০ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। কারখানার ভিতর এখনও কমপক্ষে ৫০ জন আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, বুধবার বেলার দিকে পাঞ্জাবের গুরদাসপুরের বাটালায় একটি বাজি তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। ভয়ংকর আগুনের ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। কারখানায় দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে চলছে আগুন নেভানোর কাজ। ইতিমধ্যেই ১৯ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দমকলের তরফে জানানো হয়েছে, যখন আগুন লাগে, তখন কারখানার ভিতরেই কাজ করছিলেন বহু শ্রমিক। আগুন লাগার পর অনেকে বেরিয়ে আসতে পারলেও এখনও পর্যন্ত অন্তত পঞ্চাশজন শ্রমিক সেখানেই আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে। আটকে পড়া শ্রমিকদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

তবে ঠিক কীভাবে আগুন লাগল, তা এখনও মঙ্গলবারই মুম্বইয়ের ওএনজিসি প্রকল্পের হিম ঘরে আগুন লাগার ঘটনায় মৃত্যু হয়েছিল কমপক্ষে সাতজনের। তার কয়েক দিন আগেই ভস্মিভূত হয়ে যায় মহারাষ্ট্রের ধুলের একটি রাসায়নিক কারখানা। যে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছিলেন ১৩ জন। আহত হয়েছিলেন অন্তত ১০০ জন। বারবার আগুন লাগার ঘটনায় কারখানাগুলির অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিও চিন্তায় ফেলছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top