News Flash

  • Home
  • Uncategorized
  • ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মহিলার অর্ধনগ্ণ মৃতদেহ উদ্ধার, ধৃত দেবর
Image

ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মহিলার অর্ধনগ্ণ মৃতদেহ উদ্ধার, ধৃত দেবর

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৩ সেপ্ঢেম্বর৷৷ নিজের বাড়ির এক কোঠা থেকে জনৈক মহিলার অর্ধনগ্ণ মৃতদেহ উদ্ধারের ঘটনার চাম্পাহাওর থানা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ জানা গেছে, মৃত মহিলার নাম মনিষা দেববর্মা৷ বয়স আনুমানিক ৩৭ বছর৷ স্বামীর নাম রাজেশ দেববর্মা৷


স্থানীয় সূত্রের খবরে জানা গেছে, কৃষ্ণা দেববর্মার দুটি ছোট শিশুসন্তান আছে৷ কর্মসূত্রে তার স্বামী বেঙ্গালুরু থাকেন৷ আজ মঙ্গলবার সকালে গলায় দড়ি দিয়ে ফাঁস জড়ানো অর্ধনগ্ণ অবস্থায় তাঁর ঘরের সোফা সেটের পাশ থেকে উদ্ধার হয় কৃষ্ণা দেবীর মৃতদেহ৷ প্রথমে প্রতিবেশীরা মহিলার দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ৷ পুলিশ প্রাথমিক তদন্ত করে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷


পুলিশ মহিলার মৃত্যু সম্পর্কে এখনও পরিষ্কার কিছু জানাতে পারেনি৷ তবে তাঁদের ধারণা মহিলাটি খুন হয়েছেন৷ নিছক আত্মহত্যা কি না তা-ও তদন্ত সাপেক্ষ, জানিয়েছেন পুলিশের তদন্তকারী অফিসার৷ বলেন, ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে৷ ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি৷ এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷ তবে, একটি সূত্রে জানা গিয়েছে মনিষা দেববর্মার সাথে অবৈধ সম্পর্ক ছিল তার দেবর সুজিত দেববর্মার৷ সুজিত কলেজে পড়াশুনা করে৷ পুলিশ সুজিতকে জেরা করেছে থানায় নিয়ে গিয়ে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top