News Flash

  • Home
  • Uncategorized
  • জিআরএস পদে নতুন নিয়োগ নিয়ে বিধানসভায় ট্রেজারি বেঞ্চের সদস্য ও গ্রামোন্নয়ন মন্ত্রীর বাদানুবাদ
Image

জিআরএস পদে নতুন নিয়োগ নিয়ে বিধানসভায় ট্রেজারি বেঞ্চের সদস্য ও গ্রামোন্নয়ন মন্ত্রীর বাদানুবাদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ জিআরএস পদে নতুন করে নিয়োগের ক্ষেত্রে পুরনোদের ছাঁটাই না করার আবেদন জানিয়েছেন ট্রেজারি বেঞ্চের সদস্য সুদীপ রায়বর্মণ ৷ এ-বিষয়ে উপমুখ্যমন্ত্রী তথা গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী জিষ্ণু দেববর্মার দাবি, নতুন নিয়োগ প্রক্রিয়ায় পুরনোরাও সুযোগ নিতে পারবেন৷ তাঁদের বয়সে এককালীন ছাড় দেওয়া হয়েছে৷ কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে না ৷ এতে সুদীপবাবুর বক্তব্য, অযোগ্যদের শাস্তি দিতে গিয়ে সমস্ত জিআরএসদের কর্মচ্যুতির পরিস্থিতির মুখোমুখি দাঁড় করানো উচিত হবে না ৷ মঙ্গলবার ত্রিপুরা বিধানসভা বর্ষাকালীন অধিবেশনের অন্তিম দিনে স্বল্পকালীন প্রশ্ণের জবাবে ট্রেজারি বেঞ্চের সদস্য এবং উপমুখ্যমন্ত্রীর মধ্যে তীব্র বাদানুবাদ হয়েছে ৷
এদিন ট্রেজারি বেঞ্চের সদস্য সুদীপ রায়বর্মণের ডাবল তারকাচিহ্ণ যুক্ত প্রশ্ণের জবাবে উপমুখ্যমন্ত্রী তথা গ্রামোন্নয়ন মন্ত্রী জানান, বর্তমানে রেগা প্রকল্পে ১,৯৬২ জন জিআরএস কর্মরত রয়েছেন ৷

তবে, আরও জিআরএস নিযুক্তির কোনও পরিকল্পনা নেই ৷ কিন্তু নতুন করে ১,৯৬২ জন জিআরএস নিযুক্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ তখন সুদীপবাবু বলেন, একই পদে সমসংখ্যক জিআরএস নিয়োগের বিজ্ঞপ্তিতে স্পষ্ট, পুরনো জিআরএসদের ছাঁটাই করা হবে৷ ফলে সব-কা সাথ, সব-কা বিকাশ এবং সব-কা বিশ্বাস, এই মূলমন্ত্র থেকে আমরা সরে আসছি বলেই মনে হচ্ছে৷ তাঁর বক্তব্য, কোনওভাবেই পূর্বতন সরকারের মতো দৃষ্টান্ত স্থাপন করা উচিত নয়৷ তাদের পদাঙ্ক অনুসরণ করতে চাইছি না৷ তাই, পুরনো জিআরএসদের ছাঁটাই করে নতুন নিয়োগে সারা ত্রিপুরায় ভুল বার্তা যাবে বলে সুদীপবাবু দাবি করেন৷ তাঁর দাবি, পুরনো জিআরএসদের ছাঁটাই না করে পদ্ধতি খুঁজে বের করে নতুন নিয়োগ করা হোক৷


এ-বিষয়ে উপমুখ্যমন্ত্রী তথা গ্রামোন্নয়ন মন্ত্রী বলেন, অযথা বিভ্রান্ত হওয়ার কোনও কারণ নেই৷ জিআরএস পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি অনুসারে পুরনোরাও এই সুযোগ নিতে পারবেন৷ তারাও পরীক্ষায় বসতে পারবেন৷ তাতে তারা উত্তীর্ণ হলে জিআরএস পদে তাঁদের চাকরি বহাল থাকবে৷ এক্ষেত্রে পুরনো জিআরএসদের বয়োসীমায় এককালীন ছাড় দেওয়া হয়েছে বলে জানান উপমুখ্যমন্ত্রী৷
তাঁর কথায়, রেগা প্রকল্পে গড় শ্রমদিবস বিগত বছরের তুলনায় ক্রমাগত হ্রাস পাচ্ছে৷ ২০১৭ সালে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের আধিকারিকরা রাজ্যে এসে রেগা প্রকল্পের কাজের গুণমান নিয়ে আপত্তি জানিয়েছেন৷ তিনি বলেন, ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ অর্থবছরে রাজ্যে কেবলমাত্র ৩৪ এবং ৪৫ গড় শ্রমদিবস কাজ হয়েছে৷ তাতে, ২০১৬-১৭ অর্থবছরের তুলনায় ওই বছরগুলিতে শ্রমদিবস হ্রাস পেয়েছে৷ তাই, কেন্দ্রীয় সরকার ২০১৭-১৮ অর্থবছরে রাজ্যের অনুমোদিত শ্রম বাজেট ৪৫০.৮৫ লক্ষ থেকে কমিয়ে ২৮৭.৫৩ লক্ষ শ্রমদিবস করে দিয়েছে৷ তিনি বলেন, বর্তমান অর্থবছরে ত্রিপুরার অনুমোদিত শ্রম বাজেট হল ৪৯ গড় শ্রমদিবস৷


উপ-মুখ্যমন্ত্রী এদিন রেগা প্রকল্পে অসন্তোষজনক কাজের জন্য জিআরএসদের দায়ী করেছেন৷ তাঁর সাফ কথা, জিআরএসদের গাফিলতির কারণেই কেন্দ্রীয় সরকার শ্রম বাজেট কমিয়ে দিয়েছে৷ এতে ট্রেজারি বেঞ্চের সদস্য সুদীপ বর্মণ বলেন, যাদের বিরুদ্ধে অযোগ্যতার অভিযোগ রয়েছে তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দেওয়া উচিত হবে না৷ তাঁর মতে, যারা রেগা প্রকল্পে অনিয়মের সাথে যুক্ত রয়েছেন তাদের চিহিণত করে ছাঁটাই করুন৷ কিন্তু একাংশ জিআরএস-এর দোষের ভার সকলের ঘাড়ে চাপিয়ে দেওয়া উচিত হবে না৷ সুদীপবাবু এদিন জিআরএস পদে নতুন নিয়োগে বিষয়টি পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন৷ তবে, এই আবেদন স্বীকার করা হবে না তা অনেকটাই স্পষ্ট হয়ে গেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top