News Flash

  • Home
  • Uncategorized
  • নিখোঁজ ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

নিখোঁজ ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ মঙ্গলবার সকালে ধর্মনগরে দক্ষিণ গঙ্গানগর এলাকায় রাস্তার পাশে জঙ্গলের মধ্যে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ এদিন স্থানীয় বাসিন্দাদের নজরে আসে জঙ্গলের মধ্যে ঝুলন্ত অবস্থায় ঐ অপরিচিত ব্যক্তির মৃতদেহ৷ সঙ্গে সঙ্গে তারা পুলিশকে খবর দেয়৷ খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং মৃতদেহ উদ্ধার করে৷ পরে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায়৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ পুলিশ জানিয়েছে, এলাকা থেকে দু’জনের নিখোঁজ হওয়ার অভিযোগ রয়েছে থানায়৷


৬দিন পর রাস্তার পাশে পরিত্যক্ত জঙ্গল থেকে ঝুলানো অবস্থায় নারায়ণের পচাগলা মৃতদেহ উদ্ধার, আত্মহত্যা না খুন তা নিয়ে ধোঁয়াশা৷ ধর্মনগর থানাধীন দক্ষিণ গঙ্গানগর ২নং ওয়ার্ড থেকে গত বৃহস্পতিবার নিখোঁজ হয়েছিল বছর ৪৫ এর এক দিনমজুর নারায়ন সূর্যবংশি৷ তার ২ মেয়ে এবং ১ ছেলে রয়েছে৷ নিখোঁজ হওয়ার পরেই বাগবাসা আউটপোস্টে নিখোঁজ ডায়রী করা হয়৷ কিন্তু ৬দিন পেরিয়ে গেলেও তার খোঁজ মিলেনি৷ মঙ্গলবার দুপুর নাগাদ তার বাড়ি থেকে ১০০ মিটার দূর জঙ্গলে পাশ দিয়ে দু এক জন যাচ্ছিল৷ প্রচন্ড দুর্ঘন্ধ পায়৷ পরে তারা জঙ্গলের ভেতরে দেখে একটি ঝুলন্ত অবস্থায় পচাগলা মৃতদেহ রয়েছে৷


খবর দেওয়া হয় থানায়৷ ঘটনাস্থলে পৌঁছায় বাগবাসা আউটপোস্ট এবং ধর্মনগর থানার পুলিশ৷ পুলিশ প্রথম জঙ্গল কেটে পচাগলা মৃত দেহটি উদ্ধার করে৷ পুলিশ তদন্ত করে প্রাথমিকভাবে জানতে পারে এলাকায় দুই জন ব্যক্তি নিখোঁজ আছে৷ পরে এলাকার নিখোঁজ ২ ব্যক্তির পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়৷ জানা গেছে নারায়নের পরিবারের লোকেরা দেহ সনাক্ত করেছে৷ তবে এই ঘটনা খুন না আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লীষ্ট এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top