News Flash

  • Home
  • Uncategorized
  • সমতার জন্যই সম্পদ কর বৃদ্ধির সিদ্ধান্ত, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী
Image

সমতার জন্যই সম্পদ কর বৃদ্ধির সিদ্ধান্ত, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে সম্পদ করে সমতা আনা হয়েছে৷ তাতে মানুষের কাঁধে নতুন করের বোঝা চাপানো হচ্ছে না৷ মঙ্গলবার বিধানসভায় সম্পদ কর নিয়ে বিরোধীদের সমস্ত অভিযোগ এভাবেই উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী তথা নগরোন্নয়ন দফতরের মন্ত্রী বিপ্লব কুমার দেব৷
মঙ্গলবার বিধানসভায় সম্পদ কর বৃদ্ধি সংক্রান্ত জনস্বার্থে আনা নোটিশের জবাবে মুখ্যমন্ত্রী জানান, ত্রিপুরার নগরোন্নয়ন দফতর ২০১৬ সালের পর সম্পদ কর সংশোধন বা সমতা আনার কোনও কাজে হাত দেয়নি৷ অন্যদিকে নগর এলাকার সম্প্রসারণ, নগর পরিচ্ছন্ন রাখা, কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তাঘাট সংস্কার, পয়ঃপ্রণালী ব্যবস্থাপনা, বাজারহাট পরিচ্ছন্ন রাখা, স্ট্রিট লাইটের ব্যবস্থা এবং ভারী মেশিনসমূহ ক্রয় করা ইত্যাদি বাবদ স্থানীয় নগর সংস্থাগুলোর ব্যয় অনেক গুণ বেড়ে গেছে৷ অথচ, বিভিন্ন স্থানীয় নগর নিগমগুলির মধ্যে সম্পদ করের কোনও সমতা ছিল না, বলেন তিনি৷


মুখ্যমন্ত্রীর কথায়, আমবাসা পুরপর্ষদের ১,০০০ বর্গ ফুট পাকা বাড়ির জন্য সম্পদ কর যেখানে ১,২৪০ টাকা, সেখানে উদয়পুর পুরপর্ষদ ৬৬০ টাকা এবং ধর্মনগর পুরপর্ষদে ৪০০ টাকা৷ বর্তমানে সমতা এনে প্রতি ১,০০০ বর্গ ফুট পাকা বাড়ির জন্য ৯০০ টাকা সম্পদ কর স্থির করা হয়েছে৷


সাথে তিনি যোগ করেন, কমলপুর নগর পঞ্চায়েতে ১,০০০ বর্গ ফুট পাকা বাড়ির জন্য সম্পদ কর ছিল ৭০০ টাকা এবং সোনামুড়া নগর পঞ্চায়েতে তা ২৮০ টাকা ছিল৷ বর্তমানে সমতা এনে ৮০০ টাকা করা হয়েছে৷ তাঁর দাবি, ত্রিপুরা মিউনিসিপাল (এসেসমেন্ট অ্যান্ড কালেকশন অব প্রপার্টি টেক্স) রুলস-এর ৭ নম্বর রুলস অনুসারে প্রত্যেক স্থানীয় নগর সংস্থাগুলিকে তাদের এলাকার সম্পদ সম্পর্কিত বিভিন্ন জোনে ভাগ করতে হবে৷ সেই অনুসারে এলাকার আয়তন এবং জনসংখ্যা অনুসারে আগরতলা পুর নিগমকে ৪-টি জোন এবং অন্যান্য নগর সংস্থাগুলিকে ২-টি জোনে ভাগ করা হয়েছে৷ আগরতলা পুরনিগমের চারটি জোনের মধ্যে প্রথম তিনটি জোনে সম্পদ কর সামান্য বৃদ্ধি করা হয়েছে৷ কিন্তু, এই বৃদ্ধি সাধারণের সাধ্যের মধ্যেই রাখা হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী৷


তাঁর সাফ কথা, সমস্ত বিষয় বিবেচনা করে সম্পদ কর সংশোধন ও বিভিন্ন নগর নিগমগুলির মধ্যে সমতা আনা প্রয়োজন হয়ে পড়েছিল৷ তাই নগরোন্নয়ন দফতর এক বিজ্ঞাপ্তি জারি করে মূল সম্পদ কর সংশোধন এবং সমতা আনার চেষ্টা করেছে৷


এ-বিষয়ে সিপিআইএম বিধায়ক নির্মল বিশ্বাসের বক্তব্য, পুর এবং নগর সংস্থার সাথে কোনও আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ এতে সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি হবে বলে দাবি করেন তিনি৷ তাঁর কথায়, আগরতলার সাথে ত্রিপুরার অন্যান্য পুর ও নগর সংস্থা এলাকাকে এক আসনে বসানো উচিত হবে না৷ তাঁর আবেদন, সাধারণ মানুষের সুযোগ-সুবিধা দেওয়ার মাধ্যমে সম্পদ কর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করা হোক৷ তখন মুখ্যমন্ত্রী বলেন, পুর ও নগর সংস্থার ট্যাক্স বোর্ডের সুপারিশ মেনেই কর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top