News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান
Image

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান

ইসলামাবাদ, ৩ আগস্ট (হি.স.) :  ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমেই কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত গ্রহণে নেবে পাকিস্তান। মঙ্গলবার সুর নরম করে এমনই জানিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। বিষয়টি রাষ্ট্রসঙ্ঘে দারস্থ হয়েছে পাকিস্তান। এমনকি দক্ষিণ এশিয়ায় পারমাণবিক বোমার হুমকিও দিয়েছে পাক প্রশাসন। এবার কিছুটা সুর নরম করে কাশ্মীর নিয়ে শান্তিপূর্ণ আলোচনায় বসতে রাজি পাকিস্তান। এই প্রসঙ্গে সে দেশের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানিয়েছেন, অভ্যন্তরীণ ও বৈদেশিক পরিস্থিতির উপর ভিত্তি করেই পাকিস্তানের বিদেশনীতি ঠিক হয়। কার্যকর বিদেশনীতির ফলে গোটা বিশ্বে সমাদৃত হয়েছে পাকিস্তান। ৩৭০ ধারা অবলুপ্তি হওয়ার ক্ষেত্রে গোটা বিশ্বের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পাকিস্তানের। 

অন্যদিকে সোমবারই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দাবি করেছিলেন সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে কোনও কথা নয়।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top