News Flash

  • Home
  • Uncategorized
  • নবি মুম্বইয়ে ওএনজিসি-র প্ল্যান্টে বিধ্বংসী অগ্নিকাণ্ড : সিআইএসএফ জওয়ান-সহ মৃত্যু ৪ জনের
Image

নবি মুম্বইয়ে ওএনজিসি-র প্ল্যান্টে বিধ্বংসী অগ্নিকাণ্ড : সিআইএসএফ জওয়ান-সহ মৃত্যু ৪ জনের

মুম্বই, ৩ সেপ্টেম্বর (হি.স.): মহারাষ্ট্রের নবি মুম্বই টাউনশিপে অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি)-এর প্ল্যান্টে বিধ্বংসী অগ্নিকাণ্ড| ওএনজিসি প্ল্যান্টে বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ওএনজিসি-র একজন অফিসার এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর ৩ জন জওয়ান| এছাড়াও আরও ৩ জন গুরুতর জখম হয়েছেন| মঙ্গলবার সকাল সাতটা নাগাদ নবি মুম্বইয়ের উড়ান এলাকায় ওএনজিসি-র প্রসেসিং প্ল্যান্টে ভয়াবহ আগুন লাগে| উড়ান প্ল্যান্টের স্টর্ম ওয়াটার ড্রেনেজ সিস্টেমে আগুন ধরে যায়| দমকল কর্মীদের প্রায় দু’ঘন্টার প্রচেষ্টায় আগুন আয়ত্তে এলেও, ৪ জনকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি| এছাড়াও আরও ৩ জন গুরুতর জখম হয়েছেন| নিহতদের নাম ও পরিচয় এখনও পর‌্যন্ত জানা যায়নি| নবি মুম্বইয়ের ডেপুটি কমিশনার অফ পুলিশ অশোক দুধে জানিয়েছেন, ‘সকাল সাতটা নাগাদ ওনজিসি-র গ্যাস প্ল্যান্টে আগুন লাগে| অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ওএনজিসি-র একজন অফিসার এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর ৩ জন জওয়ান| ৩ জন হাসপাতালে চিকিত্সাধীন, তবে প্রত্যেকেই বিপদমুক্ত|’

ওএনজিসি-র পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে উড়ান অয়েল অ্যান্ড গ্যাস প্রসেসিং প্ল্যান্টের স্টর্ম ওয়াটার ড্রেনেজ সিস্টেমে আগুন ধরে যায়| আগুন নেভাতে তত্ক্ষণাত্ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ২২টি ইঞ্জিন| আগুন নেভানোর পাশাপাশি আটকে পড়া কর্মীদের উদ্ধার করা হয়| দমকল কর্মীদের প্রায় দু’ঘন্টার প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| ওএনজিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে ওনজিসি-র একজন অফিসার এবং ৩ জন সিআইসিএফ জওয়ানের মৃত্যু হয়েছে| এছাড়াও ৩ জন জখম হয়েছেন| তবে, অগ্নিকাণ্ডের জেরে তেল প্রসেসিংয়ের ক্ষেত্রে কোনও বিঘ্ন হয়নি| গুজরাটের সুরাট জেলায় ওএনজিসি-র হাজিরা প্ল্যান্টে গ্যাস ডাইভার্ট করা হয়েছে| কী কারণে অগ্নিকাণ্ড, তা তদন্ত করে দেখা হচ্ছে| উড়ান-এর বিধায়ক মনোহর ভোইর জানিয়েছেন, ‘মঙ্গলবার সকালে ওএনজিসি-র প্ল্যান্টে আগুন লাগে| অগ্নিকাণ্ডে ৪ জনের মৃত্যু হয়েছে| আগুন নিয়ন্ত্রণে এসেছে|’ 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top