News Flash

  • Home
  • Uncategorized
  • তালিবান-উপদ্রব বেড়েই চলেছে আফগানিস্তানে : কাবুলের পিডি৯-এ গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু ৫ জনের, জখম কমপক্ষে ৫০ জন
Image

তালিবান-উপদ্রব বেড়েই চলেছে আফগানিস্তানে : কাবুলের পিডি৯-এ গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু ৫ জনের, জখম কমপক্ষে ৫০ জন

কাবুল, ৩ সেপ্টেম্বর (হি.স.): তালিবান-উপদ্রব ক্রমশ বেড়েই চলেছে আফগানিস্তানে। তালিবান সন্ত্রাসবাদীদের হামলায় ফের রক্তাক্ত হল আফগানিস্তানের রাজধানী কাবুল। কাবুলের পিডি৯-এ (পুলিশ জেলা ৯) গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন ৫ জন। এছাড়াও জখম হয়েছেন কমপক্ষে ৫০ জন। আফগানিস্তানের সময় অনুযায়ী, সোমবার রাত ৯.৪৫ মিনিট নাগাদ গাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে গ্রীন ভিলেজের কাছে কাবুলের পিডি৯ এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই জোরালো ছিল যে কেঁপে ওঠে কাবুল শহরের বিভিন্ন অঞ্চল। 


আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র নুসরত রাহিমী জানিয়েছেন, সোমবার রাত ৯.৪৫ মিনিট নাগাদ (স্থানীয় সময়) গ্রীন ভিলেজের কাছে কাবুলের পিডি৯ এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৫ জনের এবং জখম হয়েছেন কমপক্ষে ৫০ জন। অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র নুসরত রাহিমী আরও জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি।

তবে, গ্রীন ভিলেন কম্পাউন্ডের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বিস্ফোরণের কয়েকঘন্টা পরই গাড়ি বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে তালিবান জঙ্গি সংগঠন। তালিবানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিদেশি বাহিনীই মূলত নিশানায় ছিল। প্রসঙ্গত, গ্রীন ভিলেজ আবাসিক এলাকায় বিভিন্ন দফতর এবং স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিদেশি নাগরিকদের বসবাস।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top