News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে বেপরোয়া ডাম্পার ট্রাকের দৌরাত্ম্য! ইন্ডিয়া গেট সংলগ্ন রাস্তায় মৃত্যু দু’জনের
Image

দিল্লিতে বেপরোয়া ডাম্পার ট্রাকের দৌরাত্ম্য! ইন্ডিয়া গেট সংলগ্ন রাস্তায় মৃত্যু দু’জনের

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে বেপরোয়া ডাম্পার ট্রাকের দৌরাত্ম্য! রাতের অন্ধকারে একটি অটো-রিক্সাকে ধাক্কা মারার পর পথচারীদের পিষে দিল ঘাতক ওই ডাম্পার-ট্রাকটি। ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে দু’জনের। এছাড়াও আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। সোমবার রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে ইন্ডিয়া গেটের কাছে মান সিং রোডে। নিহত দু’জনের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। 


পুলিশ সূত্রের খবর, সোমবার রাতে ইন্ডিয়া গেটের কাছে মান সিং রোডের উপর থেকে প্রচণ্ড গতিতে ছুটে যাচ্ছিল একটি ডাম্পার ট্রাক। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল একটি অটো-রিক্সা, হেঁটে যাচ্ছিলেন কয়েকজন পথচারী। কোনও কিছু বুঝে ওঠার আগেই অটো-রিক্সাকে ধাক্কা মারার পর পথচারীদের পিষে দেয় ঘাতক ওই ডাম্পার-ট্রাকটি।

ডাম্পার-ট্রাকের ধাক্কায় অটো-রিক্সাটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি দু’জন সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক ডাম্পার ট্রাকটিকে আটক করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে চালককেও।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top