News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে জঙ্গলে উদ্ধার বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ
Image

কৈলাসহরে জঙ্গলে উদ্ধার বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২ সেপ্ঢেম্বর ৷৷ বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার কালা মিঞা উরাং নামে ৬০ বছরের এক বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ৷ কৈলাসহর মহকুমার ইরানি থানার অন্তর্গত হীরাছড়া উড়াং কলোনি ৪ নাম্বার ওয়ার্ড এলাকার ঘটনা৷ কালামিয়া উড়াং ও উনার ছেলে সীতারাম উড়াং একই বাড়িতে থাকে৷


ছেলে সীতারাম উড়াং ঘটনার দিন বাড়িতে ছিলেন না৷ তিনি এক আত্মীয়ের বাড়িতে ছিলেন৷ ধারণা করা হচ্ছে রাতের বেলায় কালামিয়া উড়াংকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথালি আক্রমণ চালানো হয়৷ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়ে নিজেদের দায়িত্ব খালাস করে৷


বেলা সাড়ে বারোটা পর্যন্ত কোন পুলিশ কর্মীকে জেলা হাসপাতাল চত্বরে দেখা মিলেনি নির্দিষ্ট প্রক্রিয়ার কারণে আটকে গেছে মৃতদেহ ময়না তদন্ত এর কাজ৷ নিহতের পরিবারের মধ্যে তৈরি হয়েছে আশঙ্কা৷ এই ষাটোর্ধ কালামিয়া উড়াংকে কে বা কারা এভাবে রাতের আধারে নৃশংসভাবে হত্যা করলো তার সঠিক কোন ব্যাখ্যা দিতে পারছেন না অতত্রামীয়স্বজন থেকে স্থানীয়রা৷ ইরান থানার দায়সারা মনোভাবে ক্ষোভ বাড়ছে নিহতের আত্মীয় পরিচয় ও স্থানীয়দের মধ্যে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top