News Flash

  • Home
  • Uncategorized
  • বাম জমানায় পূর্ত কাজে অনিয়মের জন্যই ভিজিল্যান্স তদন্তের সিদ্ধান্ত
Image

বাম জমানায় পূর্ত কাজে অনিয়মের জন্যই ভিজিল্যান্স তদন্তের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্ঢেম্বর৷৷ ক্যাবিনেট মেমোর সাথে পূর্ত দফতরের প্রধানসচিবের নোটের অমিল রয়েছে৷ তাতে ৮৬৬ কোটি ৪৪ লক্ষ টাকার কাজে অনিয়ম হয়েছে বলে অনুমানে প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীর বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত চলছে৷ সোমবার রাজ্য বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে সিপিএম বিধায়ক সুধন দাসের উল্লেখপর্বে আনা নোটিশের জবাবে এ-কথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

তাঁর কথায়, ২০০৮-২০০৯ অর্থবর্ষে মন্ত্রিসভার অনুমোদিত খরচ সংযোজন ১০ শতাংশের বদলে ৩৫.৭৩ শতাংশ অধিক খরচ ধরা হয়েছে৷ অথচ, এ-বিষয়ে মন্ত্রিসভার কোনও অনুমোদন নেওয়া হয়নি৷ বরং, তৎকালীন পূর্ত দফতরের প্রধানসচিবের নোটে বিষয়টি মন্ত্রিসভার জ্ঞাতসারে হচ্ছে বলে উল্লেখ রয়েছে৷ সন্দেহজনক ওই কাজের ভিজিল্যান্স তদন্ত দেওয়া হয়েছে, জানান মুখ্যমন্ত্রী৷


তিনি জানান, ২০০৮-২০০৯ অর্থবছরে ত্রিপুরায় পূর্ত দফতর বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে অনুমোদিত ব্যয়ের ১০ শতাংশ পর্যন্ত খরচ সংযোজন পদ্ধতিতে দরপত্র চূড়ান্তকরণ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ বিষয়টি মন্ত্রিসভা অনুমোদনও দিয়েছিল৷ কিন্তু, ২০০৮ সালে পূর্ত দফতরের নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী ১০ শতাংশ খরচ সংযোজন পদ্ধতিতে দরপত্র আহ্বানের বিষয়টিই টেকনিক্যাল এবং ফিনানশিয়াল দরপত্রের নথিতে উল্লেখ করা হয়নি৷ মুখ্যমন্ত্রীর কথায়, ওই সময় একই কাজের জন্য দুটি দরপত্র একই সাথে আহ্বান করা হয়৷

কিন্তু, ওই দুটি দরপত্র ভিন্ন তারিখে খোলা হয়, যা কোনওভাবেই ন্যায়সঙ্গত নয়৷ তিনি বলেন, পরবর্তীতে দুটি দরপত্র একত্রিত করে পূর্ত দফতর ১৩টি প্যাকেজ সংবলিত ৮৬৬ কোটি ৪৪ লক্ষ টাকা মূল্যের দরপত্রের প্রস্তাব ওয়ার্ক অ্যাডভাইজারি বোর্ডের কাছে অনুমোদনের জন্য পাঠায়৷ তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ওই দরপত্র সম্ভাব্য প্রকল্পের মূল্য ৬৩৮ কোটি ৩০ লক্ষ টাকা থেকে ৩৫.৭৩ শতাংশ খরচ সংযোজন হিসেবে বেশি ছিল৷ কিন্তু, এ-বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তে কিছুই উল্লেখ ছিল না৷


মুখ্যমন্ত্রী এদিন জানান, প্রস্তাবিত মূল্যের ওপর ১০ শতাংশ বৃদ্ধি বা হ্রাস সম্পর্কিত মূল্য পরিবর্তনের বিষয়েও মন্ত্রিসভার অনুমোদন নেওয়া হয়নি৷ অথচ ওয়ার্ক অ্যাডভাইজারি বোর্ডের বৈঠকে পরিচ্ছদটি অন্তর্ভুক্ত করা হয়েছে৷ তিনি বলেন, ২০০৮ সালের ২৮ নভেম্বর ওয়ার্ক অ্যাডভাইজারি বোর্ডের বৈঠকে মূল্য পরিবর্তন-সহ প্রস্তাবটি অনুমোদিত হয়৷ পাশাপাশি ওই বৈঠকে পূর্ত দফতরের আবেদনে পদ্ধতিগত ত্রুটির এককালীন ছাড় দেওয়ার বিষয়টিও অনুমোদিত হয়৷

তাঁর বক্তব্য, সমগ্র বিষয়টি পূর্ত দফতরের জ্ঞাতসারে হওয়া সত্বেও তা মন্ত্রিসভার দৃষ্টি আকর্ষণ করা হয়নি৷ এই সমস্ত ত্রুটি-বিচ্যুতিগুলি রাজ্যের বর্তমান সরকারের নজরে আসার পরই সংগঠিত ওই অনিয়মের ভিজিল্যান্স তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়৷ প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীকে ওই অনিয়মের জন্যই ভিজিল্যান্স জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷


এদিকে, প্রাক্তন পূর্তমন্ত্রী তথা বর্তমান বিরোধী উপ-নেতা বাদল চৌধুরী দাবি করেন, ওই সময় সমস্ত কাজ সঠিক পদ্ধতি মেনেই হয়েছে৷ শুধু তা-ই নয়, ভিজিল্যান্স তদন্তে তিনি সবরকম সাহায্য করবেন বলেও জানিয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top