News Flash

  • Home
  • Uncategorized
  • চুক্তিবদ্ধ শিক্ষকদের নিয়মিতকরণে সরকারের এক্তিয়ার নেই, টাকার সংস্থান করাও অসম্ভব
Image

চুক্তিবদ্ধ শিক্ষকদের নিয়মিতকরণে সরকারের এক্তিয়ার নেই, টাকার সংস্থান করাও অসম্ভব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্ঢেম্বর৷৷ সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্গত চুক্তিবদ্ধ শিক্ষক-শিক্ষিকাদের নিয়মিতকরণ রাজ্য সরকারের এক্তিয়ারে নেই ৷ শুধু তা-ই নয়, তাঁদের ত্রিপুরা সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় ২.৫৭ বেতনক্রম দিতে প্রয়োজনীয় অতিরিক্ত ১২৯ কোটি ৪৮ লক্ষ ২০ হাজার টাকার সংস্থান করাও সম্ভব নয় ৷ সোমবার ত্রিপুরা বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে সিপিএম বিধায়ক সুধন দাসের উল্লেখপর্বে আনা নোটিশের জবাবে এ-কথা বলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ ৷


তিনি জানান, ত্রিপুরায় সমগ্র শিক্ষা প্রকল্পে ৫,৫৬৮ জন চুক্তিবদ্ধ শিক্ষক-শিক্ষিকা রয়েছেন৷ তাঁদের মধ্যে ২,৬৮৪ জন অস্নাতক, ২,৬৩৩ জন স্নাতক এবং ২৫১ জন স্নাতকোত্তর৷ তাঁর কথায়, সমগ্র শিক্ষা প্রকল্পে চুক্তিবদ্ধ শিক্ষক-শিক্ষিকাদের জন্য কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের মঞ্জুরি কমিশন ২০১৯-২০ অর্থবর্ষে ৮৬ কোটি ৯২ লক্ষ ২০ হাজার টাকা মঞ্জুর করেছে৷ তাতে, ছয় মাস তাঁদের বেতন প্রদান করা যাবে ৷


শিক্ষামন্ত্রীর বক্তব্য, ১.৮৬ বেতনক্রম অনুসারে তাঁদের এখন বেতন দেওয়া হচ্ছে ৷ তাতে, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের মঞ্জুরি কমিশনের অনুমোদিত অর্থ ব্যতিত অতিরিক্ত ৭৯ কোটি ২৪ লক্ষ ২৬ টাকার প্রয়োজন রয়েছে ৷ সাথে তিনি যোগ করেন, ঠিক একইভাবে ২.২৫ বেতনক্রম অনুসারে ১০৪ কোটি ২ লক্ষ ৬২ হাজার ৮৪৪ টাকা এবং ২.৫৭ বেতনক্রম অনুসারে ১২৯ কোটি ৪৮ লক্ষ ২০ হাজার টাকার অতিরিক্ত প্রয়োজন রয়েছে ৷


তাঁর কথায়, সমগ্র শিক্ষা প্রকল্পে চুক্তিবদ্ধ শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে অস্নাতক শিক্ষক-শিক্ষিকারা ২১,৯০৭ টাকা বেতন পাচ্ছেন৷ তার মধ্যে ১৫ হাজার টাকা কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক মঞ্জুর করেছে৷ ফলে, অতিরিক্ত ৬,৯০৭ টাকা ত্রিপুরা সরকার নিজেদের কোষাগার থেকে খরচ করছে৷ ঠিক একইভাবে, স্নাতক শিক্ষক-শিক্ষিকারা ২৭,৭১১ টাকা৷ তাতে, কেন্দ্র দিচ্ছে ২০ হাজার টাকা এবং রাজ্যকে দিতে হচ্ছে ৭,৭১১ টাকা৷ এছাড়া চুক্তিবদ্ধ স্নাতকোত্তর শিক্ষক-শিক্ষিকারা পাচ্ছেন ২৬,৭৩০ টাকা৷ তার মধ্যে কেন্দ্র দিচ্ছে ২৫ হাজার টাকা এবং রাজ্যের বহন করতে হচ্ছে ১,৭৩০ টাকা৷


শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মনোজ কুমার দেববর্মা এবং অন্যান্য ও সজল দেববর্মা এবং অন্যান্য নিয়মিতকরণ সংক্রান্ত দুটি পৃথক আবেদন ত্রিপুরা হাইকোর্টে জমা পড়েছে৷ ওই দুটি মামলা বর্তমানে শুনানির পর্যায়ে রয়েছে৷ ফলে, বিচারাধীন মামলায় এখনই কোনও মন্তব্য করা কিংবা সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে জানান তিনি৷ তবে, টিআরবিটি-র মাধ্যমে টেট পরীক্ষা দিয়ে তাঁরা শিক্ষকতার চাকরিতে যোগ্যতা অর্জন করতে পারেন৷ তা-হলে, তাঁদের নিয়মিতকরণে যথেষ্ট সম্ভাবনা থাকে৷


তখন ট্রেজারি বেঞ্চের সদস্য সুদীপ রায়বর্মন বলেন, সমগ্র শিক্ষা প্রকল্পে বর্তমানে যাঁরা চুক্তিবদ্ধ শিক্ষকতা করছেন তাঁদের নিয়োগপত্র ২০১০ সালের ২৩ আগস্টের আগে দেওয়া হয়েছে৷ ফলে, তাঁদের টেট পরীক্ষা দেওয়ার কোনও প্রয়োজনীয়তা আছে বলে তিনি মনে করেন না৷ তাছাড়া, তিন বছর ধরে তাঁদের কোন বেতন বৃদ্ধি হচ্ছে না৷ তাই, অন্তত ১.৮৬ এর বদলে ২.২৫ বেতনক্রম প্রদান করা উচিত বলে দাবি করেন তিনি৷ এ-বিষয়ে শিক্ষামন্ত্রী ত্রিপুরার আর্থিক পরিস্থিতি মনে করালেন৷ সাথে যোগ করেন, প্রয়োজনীয় অতিরিক্ত অর্থের সংস্থানের জন্য সচিব পর্যায়ে অফিসার পাঠিয়ে কেন্দ্রের সাথে দরবার করা হচ্ছে৷ অর্থের সংস্থান হলেই তাঁদের রাজ্যের সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেতনক্রম চালু করা হবে ৷


এদিকে, ত্রিপুরার সমস্ত বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা প্রদানে বেসরকারি সংস্থার মাধ্যমে কম্পিউটার ভাড়া এবং পড়ানোর জন্য দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ ৷ তিনি জানান, ত্রিপুরায় ৪০০টি বিদ্যালয়ে ৭৫টি কম্পিউটার চুরি হয়ে গিয়েছে ৷ তাই, এখন নতুন করে কম্পিউটার ক্রয় করবে না দফতর ৷
শিক্ষামন্ত্রীর দাবি, ২০১৩-১৪ অর্থবছরে বাস্তবায়িত না হওয়া ১৭৯টি বিদ্যালয়, সাথে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের মঞ্জুরি কমিশনের মঞ্জুর ৭৪টি বিদ্যালয়ে একত্রে আইসিটি প্রকল্প বাস্তবায়ন হবে ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top