News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রেনের কামরায় অজ্ঞান অবস্থায় উদ্ধার নিখোঁজ ছাত্র
Image

ট্রেনের কামরায় অজ্ঞান অবস্থায় উদ্ধার নিখোঁজ ছাত্র

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২ সেপ্ঢেম্বর ৷৷ চুরাইবাড়ি থানাধীন নদিয়া পুর রেলওয়ে স্টেশন সংলগ্ণ ট্রেনের কামরার ভিতর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হলো এক নিখোঁজ ছাত্রকে৷ তার নাম আবু আহমেদ৷ সে অসমের নিলাম বাজারের বাহাদুরপুর মাহমুদিয়া হাফিজি আলিয়া মাদ্রাসার ছাত্র৷ মাদ্রাসা থেকে ছাত্র নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ আবু আহমেদ নামে এক ছাত্র ১১দিন পূর্বে নিখোঁজ হয়েছিল৷ এ ব্যাপারে তার মা-বাবা নিলাম বাজার থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছিলেন৷ কদমতলা থানাকে এ ব্যাপারে অবহিত করা হয়েছিল৷


দীর্ঘ ১১দিন যাবৎ তার কোন সন্ধান ছিল না৷ অবশেষে রবিবার একটি অজ্ঞাত ফোন থেকে তার মার কাছে ফোন আসে সোমবার শিলচর আগরতলা ট্রেন এ করে অজ্ঞান অবস্থায় পাঠানো হবে৷ বিষয়টি কাউকে জানানো হলে পরিণতি ভয়ঙ্কর আকার ধারণ করবে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছিল৷ ছেলেকে ফিরে পাওয়ার জন্য তারা বিষয়টি কাউকে জানায়নি৷ সোমবার সকাল থেকে যথারীতি চুরাইবাড়ি থানাধীন নদিয়া পুর রেলওয়ে স্টেশনে তারা অধীর অপেক্ষায় কাটাচ্ছিল৷ শিলচর আগরতলাগামী ট্রেনটি সেখানে পৌঁছলে তারা ট্রেনের বগিতে খোঁজাখুঁজি শুরু করে অজ্ঞান অবস্থায় তাকে খুঁজে পায়৷ সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসা হয় কদমতলা গ্রামীণ হাসপাতালে৷ তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কদমতলা গ্রামীণ হাসপাতাল থেকে তাকে দ্রুত রেফার করা হয় ধর্মনগর জেলা হাসপাতালে৷ কদমতলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷


ঘটনার সংবাদে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ উল্লেখ্য ত্রিপুরা এবং আসাম থেকে দুটি মাদ্রাসার চারজন ছাত্র নিখোঁজ হয়েছিল৷ এর মধ্যে ত্রিপুরার দুই ছাত্র ইতিমধ্যেই বাড়ি ঘরে ফিরে এসেছে৷ সোমবার অজ্ঞান অবস্থায় এক ছাত্রকে উদ্ধার করা হলেও নিখোঁজ অপর এক ছাত্রের কোনো হদিশ মেলেনি৷ তার ভাগ্যে কী ঘটেছে তা এখনও কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না৷ ১১দিন ধরে নিখোঁজ অপর ওই ছাত্রের নাম জুয়েল আহমেদ৷ তার বাড়ি উত্তর ত্রিপুরা জেলার কুর্তির রাজনগর এলাকায়৷ ট্রেন থেকে অজ্ঞান অবস্থায় এক মাদ্রাসা ছাত্রকে উদ্ধারের পর নিখোঁজ অপর এক ছাত্রের ভাগ্য নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে৷ কোন চক্র এই ঘটনার নেপথ্যে জড়িত রয়েছে তানিয়ে সন্দেহ ক্রমশ ঘনীভূত হচ্ছে৷ ত্রিপুরা এবং অসম পুলিশ এনিয়ে দুশ্চিন্তায় পড়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top