News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় এনআরসি কেন্দ্র এখনও কিছু ভাবেনি : মুখ্যমন্ত্রী
Image

ত্রিপুরায় এনআরসি কেন্দ্র এখনও কিছু ভাবেনি : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্ঢেম্বর৷৷ এনআরসি নিয়ে ত্রিপুরা সম্পর্কে কেন্দ্রীয় সরকার এখনও কোনও কিছুই ভাবেনি৷ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কথায় এমনটাই মনে হয়েছে৷ তাঁর দাবি, এনআরসি চালু করার আগে রাজ্যের মতামত নেবে কেন্দ্রীয় সরকার৷ বর্তমানে ত্রিপুরায় এনআরসি বিষয়টি সুপ্রিম কোর্টে শুনানী চলছে৷ তাই এই বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়৷ আজ বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিনে মধ্যাহ্ণ বিরতিতে সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে এ-কথা জানান তিনি৷ তিনি আরও জানান, যদি ভারত সরকার এ-বিষয়ে আলোচনা করে তবে তিনি সংবাদ মাধ্যমকে তা জানাবেন৷ এতে গোপনীয়তার কোনও অবকাশ নেই৷


প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরপূর্ব ভারতের অসমে এনআরসি চালুর পর থেকে ত্রিপুরায়ও এনআরসি চালুর জন্য বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিবিশেষের তরফে দাবি উঠেছে৷ এমন-কি দেশের সবর্োচ্চ আদালতে এই দাবিতে মামলা করা হয়েছে৷


ত্রিপুরায় এনআরসি চালু করার জন্য সুপ্রিমকোর্টে তিনটি মামলা করা হয়েছে৷ প্রথম মামলাটি করেছেন ত্রিপুরা পিপলস ফ্রন্ট (টিপিএফ)-এর সভানেত্রী পাতালকন্যা জমাতিয়া৷ অপর মামলা করেছেন তিনজন মিলে৷ এঁরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মা, প্রাক্তন জঙ্গি সংগঠন টিএনভি নেতা তথা ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব তিপ্রা (আইএনপিটি)-র সভাপতি বিজয়কুমার রাংখল এবং অপর এক প্রাক্তন জঙ্গি এটিটিএফ নেতা রঞ্জিত দেববর্মা৷ এনআরসি নিয়ে তৃতীয় ও শেষ মামলাটি করা হয়েছে একটি এনজিও-র তরফে৷


এখন দেখার বিষয়, দেশের সবর্োচ্চ আদালত এ-বিষয়ে কী সিদ্ধান্ত নেয় এবং এই ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকারই বা কী অভিমত ব্যক্ত করে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top