News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জল ও রাস্তার সমস্যা, ক্ষুব্ধ জনতার পথ অবরোধ শহরে
Image

পানীয় জল ও রাস্তার সমস্যা, ক্ষুব্ধ জনতার পথ অবরোধ শহরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্ঢেম্বর৷৷ পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে সোমবার আগরতলার রাধানগর বহুতল আবাসনের বাসিন্দারা পথ অবরোধ করেন৷ এতে রাজধানীর উত্তর গেট এলাকা থেকে শুরু করে ভিআইপি রোড, ভগবান ঠাকুর চৌমুহনি এবং অভয়নগরে তীব্র যানজট দেখা দেয়৷ আধঘণ্টা অবরোধের পর তাঁরা উঠে গেলেও, চারিদিক থেকে গাড়ি বিভিন্ন রাস্তায় ধাবমান হলে যানজট ভয়ঙ্কর রূপ ধারণ করে৷


বাসিন্দাদের অভিযোগ, পাঁচদিন ধরে আবাসনে পানীয় জল আসছে না৷ ওয়ার্ড অফিস এবং ডিডব্লুএস-কে জানানো সত্বেও কোনও প্রতিকার মিলছে না৷ তাঁদের দাবি, আবাসনে ৮০ পরিবারের বসবাস৷ ফলে, জল ছাড়া জীবিকা নির্বাহ দুর্বিসহে পরিণত হয়েছে৷ তাঁদের আরও অভিযোগ, আবাসনে যাওয়ার রাস্তাটিও বেহাল দশায় পরিণত হয়েছে৷ দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের আবেদন জানানো হলেও, কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না৷ তাই আজ তাঁরা বাধ্য হয়ে পথ অবরোধে বসেছেন৷


তাঁদের সাফ কথা, পানীয় জলের সমস্যা সমাধান এবং রাস্তা সংস্কারের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না মিললে তাঁরা অবরোধ প্রত্যাহার করবেন না৷ এদিকে, অবরোধের খবর শুনে পূর্ব আগরতলা থানা এবং এনসিসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করে৷ কিন্তু তাঁরা তাতে ব্যর্থ হন৷ অবশেষে, স্থানীয় ওয়ার্ড অফিসের আধিকারিকরা অবরোধস্থলে গিয়ে সমস্ত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন৷ তখন অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন৷ কিন্তু প্রতিশ্রুতি পূরণ না হলে আবারও তাঁরা রাস্তা অবরোধ করবেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন৷


এদিকে, সকাল ১০টা থেকে আধঘণ্টার জন্য রাধানগর এলাকায় ভিআইপি রোডে অবরোধের কারণে অফিসযাত্রীরা মহাসমস্যায় পড়েন৷ শুধু তা-ই নয়, তীব্র যানজটের ফলে মন্ত্রী-বিধায়কদেরও প্রচণ্ড হয়রানির শিকার হতে হয়েছে৷ আজ বিধানসভা অধিবেশনে যাওয়ার সময় যানজটের কবলে পড়ে যান তাঁরাও৷ফলে, নিত্যযাত্রীদের পাশাপাশি মন্ত্রী-বিধায়করাও বিকল্প পথ ধরে বিধানসভায় গিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top