News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বহু খুনের বিচার হয়নি, সমস্ত ফাইল খুলবে সরকার : মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে বহু খুনের বিচার হয়নি, সমস্ত ফাইল খুলবে সরকার : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্ঢেম্বর৷৷ খুনের ঘটনায় বিচার হয়নি এমন বহু মামলার ফাইল কবর খুঁড়ে বের করবে রাজ্য সরকার৷ ওই ঘটনাগুলির পূণ: তদন্তের প্রস্তুতির জন্য কমিটিও গঠন করা হয়েছে৷ সোমবার বিধানসভায় এ-কথা দৃঢ় প্রত্যয়ের সাথে জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর দাবি, অতীতে রাজ্যে এমন অনেক খুনের ঘটনা থানায় নথিভুক্ত হয়নি৷ তাই, বিচার হয়নি ওই সমস্ত খুনের মামলায় পুনরায় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলকভাবে অনেক উন্নতি হয়েছে৷ আইন-শৃঙ্খলা ইস্যুতে রাজ্য সরকারকে চাপে ফেলতে গিয়ে উল্টো বিরোধীদের আজ বিধানসভায় দিশেহারা বলেই মনে হয়েছে৷


গত ৩০ আগস্ট ত্রিপুরা বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন বিরোধী দলের পক্ষ থেকে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল৷ আজ বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য উপাস্থাপন করেছেন৷ মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলকভাবে অনেক উন্নতি হয়েছে৷ ২০১৭ সালের সঙ্গে তুলনা করলে রাজ্যে সংঘটিত বিভিন্ন অপরাধের ঘটনা অনেক হ্রাস পেয়েছে৷
এদিন তিনি জানান, ২০১৭-এর তুলনায় ২০১৮ সালে মহিলাদের বিরুদ্ধে অপরাধ ৬ শতাংশ হ্রাস পেয়েছে৷ পণের জন্য অত্যাচারের ঘটনা হ্রাস পেয়েছে ১২ শতাংশ৷ ধর্ষণের ঘটনা হ্রাস পেয়েছে ৫ শতাংশ৷ মহিলাদের বিরুদ্ধে শ্লীলতাহানির ঘটনা হ্রাস পেয়েছে ১৮ শতাংশ৷ তেমনি, পণের জন্য মৃত্যুর ঘটনা হ্রাস পেয়েছে ৪৫ শতাংশ৷ মুখ্যমন্ত্রী তথ্য দিয়ে জানান, ২০১৯ সালে পোক্সো আইনে ৮২টি মামলা নথিভুক্ত হয়েছে এবং এই মামলায় ৮৪ জন গ্রেফতার হয়েছে৷


তিনি বলেন, এ-বছর জানুয়ারি থেকে ২৯ আগস্ট পর্যন্ত রাজ্যে খুন হয়েছেন ৩১ জন৷ সেই তুলনায় ২০১৭ সালে এই সময়কালে রাজ্যে খুন হয়েছিলেন ৩৫ জন৷ এদিকে, ২০১৭ সালের জানুয়ারি থেকে ২৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন অপরাধের তথ্যও বিধানসভায় তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷ তিনি জানান, ২০১৭ সালে এই সময়ের মধ্যে পণের জন্য হত্যার ঘটনা ঘটেছিল ২৭টি৷ ২০১৯ সালের এই সময়ের মধ্যে পণের জন্য হত্যার ঘটনা ঘটেছে ২১টি৷ এই সময়ে ২০১৭ সালে গণধর্ষণের ঘটনা হয়েছিল ৯-টি৷ ২০১৯ সালে এমন ঘটনা ঘটেছে ৫-টি৷ তিনি বলেন, যে-সব অপরাধের ঘটনা বিধানসভায় উল্লেখ করা হয়েছে তার মধ্যে সোমা দেবনাথের ঘটনা খুবই নিন্দনীয় এবং দুঃখজনক৷ এই ঘটনার অভিযুক্ত সমীর দাসকে গ্রেফতার করা হয়েছে৷ রানিরবাজার, খোয়াই, আমতলি, কৈলাসহর প্রভৃতি স্থানে অপরাধের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে৷ এ-সব অপরাধের ঘটনা বন্ধ করতে সমাজকে শুধরাতে হবে৷ এজন্য সবাই মিলে একসাথে কাজ করতে হবে, বলেন মুখ্যমন্ত্রী৷


আলোচনায় মুখ্যমন্ত্রী আগরতলার সদর মহকুমাশাসক সুখরাম দেববর্মা খুনের ঘটনা তুলে ধরে বলেন, এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি৷ এমন-কি পুলিশ চার্জশিটও পেশ করতে পারেনি৷ বিধায়ক মধুসূদন সাহা খুন হন ২০০১ সালে৷ আর আসামী গ্রেফতার হয়েছে ২০০৩ সালে৷ তিনি বিদ্রুপ করে বলেন, প্রাক্তন মন্ত্রী বিমল সিনহা হত্যা মামলা কৈলাসহর আদালতে চলছিল৷ এই মামলা আগরতলায় ট্রান্সফার করতে হয়েছে৷ কেন এটা করা হয়েছিল, বিরোধীদের উদ্দেশ্যে প্রশ্ণ ছুঁড়ে দেন তিনি৷


মুখ্যমন্ত্রী সাব্রুমের মনুবাজারে আয়োজিত জনতার দরবারের কথা উল্লেখ করে বলেন, সেখানে ৮টি খুনের ঘটনায় ন্যায় চেয়ে মানুষ এসেছিলেন৷ একটি খুনের ঘটনা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, সন্ধ্যায় ঘটনা ঘটলেও কোন মামলা হয়নি৷ তিনি বলেন, একটি কমিটি ইতিমধ্যেই গঠন করা হয়েছে৷ সবগুলি মামলাই পুনরায় তদন্ত করা হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, এখন যে কেউ থানায় গেলে তাঁরা অভিযোগ লিপিবদ্ধ করতে পারেন৷


বিধানসভায় মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, ত্রিপুরায় সাজার হার অনেক বেড়েছে৷ তা জাতীয় স্তরের উপরে নিয়ে যেতে হবে৷ পাশাপাশি অপরাধের ঘটনা শূন্যে নামিয়ে আনতে হবে৷ সাথে যোগ করেন, ত্রিপুরা সরকার মহিলাদের উপর অত্যাচার বন্ধ করতে বদ্ধপরিকর৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top