News Flash

  • Home
  • Uncategorized
  • অপরাধ ও দুর্নীতির বাড়বাড়ন্ত নিয়ে নীতিশকে কটাক্ষ তেজস্বীর
Image

অপরাধ ও দুর্নীতির বাড়বাড়ন্ত নিয়ে নীতিশকে কটাক্ষ তেজস্বীর

পাটনা, ২ সেপ্টেম্বর (হি.স.) : রাজ্যজুড়ে দুর্নীতি ও অপরাধের বাড়বাড়ন্ত নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নিন্দায় সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।

সোমবার ট্যুইটবার্তায় তেজস্বী যাদব লিখেছেন, প্রতিদিনই দুর্নীতির বিষয়গুলি প্রকাশ্যে চলে আসছে। নিরুপায় মানুষ অপরাধীদের হাতে প্রাণ হারাচ্ছে। সরকারি উদাসীনতায় হাসপাতালগুলিতে গিয়ে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। দুর্নীতিগ্রস্ত, অপরাধী, মাফিয়া এবং ধর্ষণকারিদের রক্ষা করে চলেছেন মুখ্যমন্ত্রী। সংবাদমাধ্যমের সাহায্যে জঙ্গলরাজ চালাচ্ছেন নীতিশ কুমার। 

অপর একটি ট্যুইটবার্তায় তেজস্বী যাদব লিখেছেন, অপরাধীরা বিহারের জেলের ভেতর জন্মদিনের পার্টি করছে। হাতির উপরে বসে বিজেপি বিধায়ক বন্দুক দেখাচ্ছে। নীতিশ কুমারের বিধায়ক সরকারি আধিকারিকদের হাড় ভেঙে দেওয়ার কথা বলছে। এমনকি পুলিশের ডিজিও জীবনহানির ভয়ে ভুগছে। অপরাধীদের রক্ষা করে চলেছে মুখ্যমন্ত্রী। অপরাধী, বন্যা, এনসেফেলাইটিসের প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ। 

মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিন্দায় মুখর হয়ে তেজস্বী ট্যুইটে দাবি করেছেন, বিগত সাত বছরের মধ্যে সর্বনিম্ন জিডিপির হার।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top