News Flash

  • Home
  • Uncategorized
  • চিদম্বরমের আরও একদিনের সিবিআই হেফাজত
Image

চিদম্বরমের আরও একদিনের সিবিআই হেফাজত

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.) : ফের সিবিআই হেফাজতে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম | আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় সোমবার চিদম্বরমকে আদালতে পেশ করা হলে বিচারপতি তাঁকে জামিন না দিয়ে আরও একদিনের জন্য সিবিআই হেফাজতে পাঠান | ফলে আপাতত তিহার জেলে যেতে হচ্ছে না প্রাক্তন অর্থমন্ত্রীকে । আগামীকাল মঙ্গলবার ফের তাঁকে বিশেষ আদালতে পেশ করা হবে | আগামীকাল তাঁর অন্তর্বর্তী জামিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। 

আইএনএক্স মিডিয়ায় বিদেশি বিনিয়োগে অসঙ্গতির মামলায় গত ২১ অগস্ট রাতে গ্রেফতার হওয়ার পর থেকে সিবিআই-এর সদর কার্যালয়ের সুটে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দফায় দফায় তাঁর সিবিআই হেফাজতের মেয়াদ বাড়িয়েছে বিশেষ সিবিআই আদালত। শেষ দফার মেয়াদ ফুরানোর পর আজ সোমবার তাঁকে আদালতে পেশ করে সিবিআই। সেখানেই তাঁর জামিনের জন্য সওয়াল করেন কপিল সিবল। উল্টো দিকে সিবিআই তথা সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা তার বিরোধিতা করেন। সলিসিটর জেনারেল জামিনের শুনানির জন্য সময় চান। বিশেষ আদালতের বিচারক সেই আর্জি মঞ্জুর করে আরও এক দিন চিদম্বরমের জামিনের মেয়াদ বাড়িয়ে দিয়েছেন। আগামিকাল মঙ্গলবার শুনানি শেষে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জামিন নিয়ে চূডা়ন্ত সিদ্ধান্ত নেবে আদালত।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top