News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানের জেলে ভয়ঙ্কর চাপে রয়েছে কুলভূষণ যাদব, জানাল বিদেশমন্ত্রক
Image

পাকিস্তানের জেলে ভয়ঙ্কর চাপে রয়েছে কুলভূষণ যাদব, জানাল বিদেশমন্ত্রক

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.) : ভয়ঙ্কর চাপে পড়ে পাকিস্তানের শেখানো কথা নিজের মন্তব্যে বলেছে কুলভূষণ যাদব। সোমবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার এমনই জানিয়েছেন। 

এদিন আন্তর্জাতিক আদালতের চাপে পড়ে কুলভূষণ যাদবের সঙ্গে ভারতীয় কূটনৈতিককে দেখা করতে দেওয়ার জন্য বাধ্য হয় পাকিস্তান। পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রবীশ কুমার। এদিন পাক জেলে বন্দি এই ভারতীয় নাগরিকের সঙ্গে দেখা করেন পাকিস্তানে ভারতের ডেপুটি হাই কমিশনার গৌরব আলুওয়ালিয়া। পাকিস্তানের বিদেশমন্ত্রকের অফিসে কুলভূষণের সঙ্গে সাক্ষাত্‍ করেন তিনি। এর পরই ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে এই মন্তব্য করা হয়েছে। 

উল্লেখ করা যেতে পারে কয়েক সপ্তাহ আগেই, আন্তর্জাতিক আদালতের তরফে কুলভূষণ যাদবকে ভারতের কূটনৈতিক সহায়তা নিতে দেওয়া এবং তাঁর মৃত্যুদণ্ড খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়। তারপর, সোমবার কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করেন ভারতীয় কূটনীতিক গৌরব আলুয়ালিয়া।  
২০১৭ এর এপ্রিলে কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় পাকিস্তানের সামরিক আদালত।তার একমাস পর, আন্তর্জাতিক আদালতে মামলা করে ভারত। গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাস ছড়ানোর অভিযোগে পাকিস্তানে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয় প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিক কুলভূষণ যাদবকে। আন্তর্জাতিক আদালত ভারতের পক্ষে রায় দিয়ে কুলভূষণের মামলা ফের শুনানির নির্দেশ দেয় এবং ভারতকে কুলভূষণের কনস্য়ুলার অ্যাকসেস বা কূটনৈতিক সহায়তার দেওয়ার কথাও বলে। আন্তর্জাতিক আদালতের রায়ের পরেও পাকিস্তান জানায় যে ভারতীয় কূটনৈতিক আধিকারিকদের সঙ্গে কুলভূষণের সাক্ষাতের সময় সেখানে কোনও পাক অফিসার উপস্থিত থাকবেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top