News Flash

  • Home
  • Uncategorized
  • যন্তরমন্তরে রাজ্যের এসটি কংগ্রেসের ধর্ণা আন্দোলন
Image

যন্তরমন্তরে রাজ্যের এসটি কংগ্রেসের ধর্ণা আন্দোলন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ দিল্লীর যন্তর মন্তরে এস টি কংগ্রেসের এক ধর্না কর্মসূচি হয়৷ উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোত কিশোর দেববর্মণ৷ তিনি ধর্নায় বক্তব্য রেখে গিয়ে বলেন, কেন্দ্রিয় সরকারের কাছে দাবি জানানো হয়েছে এ ডি সি’র উন্নয়নের জন্য সরাসরি অর্থ প্রদান করার৷ ত্রিপুরা রব্জ্যের উপজাতি এলাকায় হাসপাতাল আছে কিন্তু চিকিৎসক নেই৷

সুকল থাকলেও সঠিক শিক্ষার পরিকাঠামো নেই এবং বেকারের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে৷ এটা পরিলক্ষিত হচ্ছে এই বর্তমান সরকারের আমলে বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোত কিশোর দেববর্মণ৷ তবে তিনি এইদিন এন আর সি প্রসঙ্গে বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে কোন রং, ভাষা, জাত দেখা হচ্ছে না৷ এন আর সি হল যারা দেশের নাগরিক তারা দেশের নাগরিকই৷ আর যারা দেশের নাগরিক নয় তাদের চিহ্ণিত করা হচ্ছে৷ তবে দিল্লীর যন্তর মন্তরে এস টি কংগ্রেস দলের ধর্না কর্মসূচি কিন্তু রাজনৈতিক মহলের অন্দরে নয়া সমীকরণ সৃষ্টি করল বলে মত রাজনৈতিক মহলের৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top