News Flash

  • Home
  • Uncategorized
  • রামনগরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, পুড়ল ঘর
Image

রামনগরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, পুড়ল ঘর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্ণিকান্ডে পুড়ল বসত ঘর৷ ঘটনা রবিবার সকালে৷ জানা গেছে রামনগর ৯ নং রোডের শেষ মাথায় বাসিন্দা বেলা ভট্টাচার্যের বারিতে দু মাসে আগে ভারাটিয়া হিসাবে আসে বিষ্ণু প্রিয়া দাস৷ মুলত ভাড়াটিয়ার ঘর থেকেই আগুনের সূত্রপাত৷ ভারাটিয়া বিষ্ণু প্রিয়া দাস জানান এদিন সকালে চা করবেন বলে ঘরের নতুন সিলিন্ডার খোলেন৷ সেই সিলিন্ডার লাগিয়ে আগুন জ্বালাতে গিয়েই ঘটে বিপত্তি৷


মুহূর্তের মধ্যে আগুন গোটা ঘর গ্রাস করে ফেলে৷ ঘরে থাকা তার সন্তান ও স্বামীকে নিয়ে কোন ক্রমে বেরিয়ে আসেন৷ অন্যদিকে বারির মালিকের ছেলে এই দৃশ্য দেখে তার পরিবার এবং মাকে নিয়ে নিরাপদ স্থানে আস্রয় নেয়৷ আগুন নেভানোর কাছে হাত লাগায় স্থানীয় বাসিন্দারা৷ খবর পেয়ে ছুটে আসে দমকলের কর্মীরা৷ দমকল কর্মীদের বক্তব্য এই রাস্তা দিয়ে প্রবেশ করতে বেশ বেগ পেতে হয়৷ বেশ খানিকটা সময় লাগে আগুন নেভানোর জন্য৷


রাস্তার পাশে যত্রতত্র নির্মাণ সামগ্রী এবং রাস্তা শুরু হওয়ায় সমস্যা প্রকট হয়৷ এভাবে চললে আগামী দিনে এই এলাকায় ভয়াবহ আগুন লাগলে নেভাতে জটিলতা দেখা দেবে বলে জানান দমকল কর্মী৷ দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে৷ দুটি ঘর ভস্মীভূত হয়ে যায়৷ ভাড়াটিয়ার সমস্ত সামগ্রী পুরে গেছে৷ তবে এলাকার এই অবস্থা যে আগামী দিনের জন্য কড়া সতর্ক বার্তা দিল তা দমকল কর্মীর বক্তব্যে স্পষ্ট৷ অবৈজ্ঞানিক ভাবে নির্মাণ এবং রাস্তা দখল করার খেসারত আগামী দিনে দিতে হতে পারে নিগমবাসীকে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top