News Flash

  • Home
  • Uncategorized
  • চলতি বছরের এখন পর্যন্ত রাজ্যে সড়ক দুর্ঘটনায় ৬৭ জনের মৃত্যু হয়েছে : মুখ্যমন্ত্রী
Image

চলতি বছরের এখন পর্যন্ত রাজ্যে সড়ক দুর্ঘটনায় ৬৭ জনের মৃত্যু হয়েছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ সালে ত্রিপুরায় সড়ক দুর্ঘটনা বেড়েছে৷ ২০১৯ সালের এখন পর্যন্ত ৬৭ জনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়৷ দুর্ঘটনা কমানো এবং গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য পরিবহণ ও গৃহ দফতর ব্যবস্থা নিচ্ছে৷ নতুন মোটর বাইক কেনার আগে ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক এবং পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য হেলমেট থাকা বাধ্যতামূলক করা হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী৷


রবিবার থেকে এক পক্ষকালব্যাপী ‘সড়ক সুরক্ষা-জীবন রক্ষা’ শীর্ষক এক কর্মসূচির সূচনা করে বক্তব্য পেশ করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ-কথাগুলি বলেন৷
দুর্ঘটনা বাড়ছে বলে স্বীকার করে তিনি বলেন, রাজ্যের রাস্তাঘাটের উন্নতি ঘটাতে হবে৷ কোনও রাজ্যের অর্থনৈতিক উন্নতির অন্যতম প্রধান স্তম্ভ হচ্ছে উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা৷ এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাস্তা ও যোগাযোগের উন্নতিতে নজর দিয়েছেন৷ এর আগে অটলবিহারী বাজপেয়ী দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য অনেক কাজ করেছিলেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ত্রিপুরায় ১০ হাজারের বেশি গ্রামীণ রাস্তা পাকা সড়কে উন্নীত করা হয়েছে৷ এখন দেখা যাচ্ছে গ্রামীণ এলাকায় রাস্তা উন্নত হওয়ার পর দুর্ঘটনার সংখ্যা বাড়ছে৷

তাই এ ব্যাপারে সচেতনতা বাড়াতে হবে৷ এর দায়িত্ব নিতে অভিভাবকদের৷ তাঁদের সন্তানসন্ততিদের সচেতন করতে হবে৷ কোথাও কোনও দুর্ঘটনা ঘটলে, পুলিশ, গাড়িচালক এবং রাস্তার ওপর দোষারোপ করা হয়৷ অথচ দেখা যাচ্ছে, অধিকাংশ দুর্ঘটনার জন্য দায়ী খুব খারাপভাবে গাড়ি চালানো৷ ৮০ শতাংশ এবং ১০ শতাংশ দুর্ঘটনা ঘটে রাস্তার জন্য, বলেন মুখ্যমন্ত্রী৷
ত্রিপুরা সরকারের পরিবহণ দফতরের উদ্যোগে ১৫ দিনব্যাপী সড়ক সুরক্ষা সচেতনতা অভিযান শুরু হয়েছে৷ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এ-উপলক্ষ্যে প্রথমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়৷ এর পর হয় এক শোভাযাত্রা৷
আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পরিবহণ দফতরের মন্ত্রী প্রণজিৎ সিংহরায়, ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের চেয়ারম্যান দীপক মজুমদার, আগরতলা পুরনিগমের মেয়র ড় প্রফুল্লজিৎ সিনহা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ এবং পরিবহণ দফতর, ত্রিপুরা পুলিশের কর্মকর্তা ও বিভিন্ন সুকল কলেজের ছাত্রছাত্রী৷


আলোচনা শেষে একটি সচেতনামূলক মিছিলের আয়োজন করা হয়৷ সবুজ পতাকা নেড়ে মিছিলের সূচনা করেন মুখ্যমন্ত্রী-সহ উপস্থিত অন্যান্য অতিথিরা৷ এর পর মিছিলে মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য অতিথিরাও পা মেলান৷ এতে বিভিন্ন সুকল-কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি পুলিশ, টিএসআর ও অন্যান্য আধাসামরিক বাহিনীর জওয়ানরা অংশ নিয়েছিলেন৷ মিছিলে অংশগ্রহণকারীদের হাতে সড়ক সুরক্ষা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যা-কার্ড ছিল৷ আগামী ১৫ সেপ্ঢেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি৷ এর অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন এলাকায় সড়ক সচেতনতা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে৷ মূলত সড়ক দুর্ঘটনা সংক্রান্ত বিষয়ে মানুষকে সচেতন করতে এবং যান দুর্ঘটনা কমাতে সরকারের এই উদ্যোগ৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top