News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানের নতুন রাজ্যপাল হলেন কালরাজ মিশ্র, হিমাচল প্রদেশের দায়িত্বে বানদারু দত্তাত্রে
Image

রাজস্থানের নতুন রাজ্যপাল হলেন কালরাজ মিশ্র, হিমাচল প্রদেশের দায়িত্বে বানদারু দত্তাত্রে

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.) : রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হল কালরাজ মিশ্রকে। এতদিন পর্যন্ত তিনি হিমাচলপ্রদেশের রাজ্যপালের দায়িত্ব ছিলেন। অন্যদিকে প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী বানদারু দত্তাত্রে-কে হিমাচলপ্রদেশের রাজ্যপাল করা হল। রবিবার রাষ্ট্রপতি ভবন থেকে সরকারি বিবৃতি জারি করে এমনই জানানো হয়েছে।


সেই বিবৃতিতে জানানো হয়েছে রাষ্ট্রপতি রামনাথ এক নির্দেশিকায় মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসেবে ভগবত সিং কোশিয়ারিকে নি্যুক্ত করেছেন। পাশাপাশি কেরলের রাজ্যপাল করা হয়েছে আরিফ মহম্মদ খানকে। তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে ডাঃ তামিলিসাই সুন্দররাজনের নাম ঘোষণা করেছেন রাষ্ট্রপতি। 
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছসিত বছর ৭২-এর বর্ষীয়ায় বিজেপি নেতা বানদারু দত্তাত্রে। রবিবার তিনি জানিয়েছেন যে তাঁর প্রতি আস্থাশীল থেকে এই দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ। সংবিধান অনুসারেই কাজ করে যাবেন বলে জানিয়েছেন তিনি। উল্লেখ করা যেতে পারে হায়দরাবাদের  এই বিজেপি নেতা সংসদে পাঁচবারের সাংসদ ছিলেন। ১৯৬৫ সাল থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্গে যুক্ত। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top