News Flash

  • Home
  • Uncategorized
  • যশস্বিনী সিং দেশোয়ালের হাত ধরে শুটিং বিশ্বকাপে ভারতের ঘরে এল তৃতীয় সোনা
Image

যশস্বিনী সিং দেশোয়ালের হাত ধরে শুটিং বিশ্বকাপে ভারতের ঘরে এল তৃতীয় সোনা

রিও ডি জেনেইরো, ১ সেপ্টেম্বর (হি.স.) : যশস্বিনী সিং দেশোয়ালের হাত ধরে রিও ডি জেনেইরোয় শুটিং বিশ্বকাপে ভারতের ঘরে এল তৃতীয় সোনা। চতুর্থদিন মেয়েদের ১০মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জয়ের সঙ্গে নবম ভারতীয় শুটার টোকিও অলিম্পিকের যাওয়ার সুযোগ নিশ্চিত করলেন হরিয়ানার ২২ বছরের এই শুটার।

তৃতীয় শুটার হিসেবে সোনা জয়ের পথে যশস্বিনী এদিন পিছনে ফেলে দেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ও অলিম্পিক সোনাজয়ী ইউক্রেনের ওলেনা কোস্তেভিচকে। যোগ্যতা অর্জন পর্বে শীর্ষে থেকেই এদিন ফাইনালের যোগ্যতা অর্জন করেন হরিয়ানার তরুণী। এতটুকু ফোকাস না হারিয়ে ফাইনালেও কার্যসিদ্ধি করে যান যশস্বিনী। সোনা জয়ের পথে এদিন ২৩৬.৭ পয়েন্ট স্কোর করেন ভারতীয় শুটার। অনেকটাই পিছনে শেষ করেন দ্বিতীয়স্থানে থাকা বিশ্বের পয়লা নম্বর কোস্তেভিচ (২৩৪.৮)। একই ইভেন্টে ব্রোঞ্জ জিতে নিয়েছেন সার্বিয়ার জাসমিনা মিলোভানোভিচ। ফাইনালে তাঁর সংগৃহীত পয়েন্ট ২১৫.৭।

এর আগে রিও’র বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে সোনা জিতেছেন অভিষেক বর্মা ও এলাভেনিল ভালারিভান। ১০মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনাজয়ী অভিষেক যদিও টোকিও অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছিলেন আগেই। তবে মেয়েদের ১০মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতেও অলিম্পিক কোটা নিশ্চিত করতে পারেননি ভালারিভান। যশস্বিনী দেশয়ালের আগে রিও বিশ্বকাপের মঞ্চ থেকে ২০২০ অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছেন সঞ্জীব রাজপুত। বৃহস্পতিবার ৫০ মিটার থ্রি পজিশন রাইফেল ইভেন্টে রুপো জিতে টোকিও যাত্রা নিশ্চিত করেছেন দু’বারের অলিম্পিয়ান সঞ্জীব।

উল্লেখ্য ১০মিটার এয়ার পিস্তল ইভেন্টে অভিষেক বর্মার সোনা জয়ের পাশাপাশি ব্রোঞ্জ জিতেছিলেন সৌরভ চৌধুরি। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top