News Flash

  • Home
  • Uncategorized
  • অসমের বাসিন্দা আগরতলায় হোটেলে আত্মঘাতি
Image

অসমের বাসিন্দা আগরতলায় হোটেলে আত্মঘাতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ ত্রিপুরায় বেসরকারী সংস্থায় কর্মরত অসম নিবাসী এক ব্যাক্তি আগরতলায় হোটেলের রুমে আত্মহত্যা করেছেন৷ পুলিশ তার মৃতদেহের পাশ থেকে একটি স্যুইসাইড নোট উদ্ধার করেছে৷ কিন্তু, তদন্তের স্বার্থে তাতে লেখা রয়েছে তা জানায়নি৷

আজ সকালে আগরতলায় হরিগঙ্গা বসাক রোডস্থিত রূপারতরি হোটেলের ২০৫ নম্বর রুমে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ অসমের রাজধানী গুয়াহাটির পল্টনবাজার থানাধীন বড়া সার্ভিস এলাকার শনিরাম বড়া লেইনের বাসিন্দা কমল সাহা ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ মাস দুয়েক ধরে তিনি ওই হোটেলেই থাকতেন বলে হোটেলের ম্যানেজার সঞ্জিব দেববর্মা জানিয়েছেন৷ তিনি বলেন, আগরতলায় জুস তৈরির সংস্থায় কাজ করতেন কমল সাহা৷ ইতিপূর্বেও তিনি এই হোটেলে থেকেছেন৷ হোটেল ম্যানেজারের দাবি, মাস দুয়েক ধরে তিনি এই হোটেলে রয়েছেন৷ প্রতিদিন সকাল ৮-৯ টা নাগাদ তিনি চা চাইতেন৷ কিন্তু, কোন সাড়া না পাওয়ায় তাঁকে অনেক ডাকাডাকির পর নকল চাবি এনে দরজা খুলে তাঁর ঝুলন্ত মৃতদেহ নজরে এসেছে৷ সঞ্জিব দেববর্মা বলেন, গতকাল রাত ১১ টা নাগাদ তাঁর আত্মীয় দেখা করে গেছেন৷ এরপর তাঁকে আর কেউ দেখেননি৷

এদিকে, হোটেলের রুমে ফাঁসিতে এক ব্যক্তির আত্মহত্যার খবর পেয়ে ছুটে আসেন পশ্চিম আগরতলা থানার পুলিশ৷ কর্তব্যরত পুলিশ অফিসার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেন৷ পুলিশ জানিয়েছে, হোটেল থেকে ফোন পেয়ে তারা ছুটে এসেছেন৷ এসে হোটেলর ২০৫ নম্বর রুমে অসম নিবাসী কমল সাহার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ সাথে তিনি আরো জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে৷ এছাড়া, মৃতের পরিবার এবং আগরতলায় তাঁর আত্মীয়কেও খবর দেওয়া হয়েছে৷ পুলিশের কথায়, আত্মহত্যার নমুনা দেখে তাঁকে কেউ হত্যা করেছে বলে মনে হচ্ছে না৷ তবে, তাঁর মৃতদেহর পাশে একটি স্যুইসাইড নোট পাওয়া গিয়েছে৷ কিন্তু, তাতে কি লেখা রয়েছে তদন্তের স্বার্থে এখনই তা বলা সম্ভব নয়, বলেন কর্তব্যরত পুলিশ অফিসার৷ হোটেলের রুমে আত্মহত্যার ঘটনায় অন্য আবাসিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top