News Flash

  • Home
  • Uncategorized
  • বেকারত্ব মোকাবিলায় মালিকগোষ্ঠির সহযোগিতা চাইলেন উপ-মুখ্যমন্ত্রী
Image

বেকারত্ব মোকাবিলায় মালিকগোষ্ঠির সহযোগিতা চাইলেন উপ-মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ ত্রিপুরায় বেকারত্ব মোকাবিলায় মালিকগোষ্ঠিদের এগিয়ে আসার আহ্বান জানালেন উপ-মুখ্যমন্ত্রী তথা গ্রামোন্নয়ন মন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ তাঁর কথায়, রেগা নির্ভরশীল অর্থনীতির বদলে স্বনির্ভরতার মানসিকতা তৈরি করতে হবে৷ এ-ক্ষেত্রে দক্ষ কারিগর গড়ে তুলার পাশাপাশি ত্রিপুরায় কাজের সুযোগ বাড়াতে হবে৷

শনিবার আগরতলায় প্রজ্ঞা ভবনে টিআরএলএম এবং গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে এমপ্লয়ার্স মিট আয়োজিত হয়েছে৷ তাতে, ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে সংস্থার কর্তারা অংশ নিয়েছেন৷ সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে মত বিনিময় হয়েছে৷

এদিন এমপ্লয়ার্স মিট উদ্বোধন করে উপ-মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় বেকারত্বের সমস্যা সমাধানে প্রস্তুত হোন৷ ত্রিপুরা সরকার সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে৷ আপনারাও প্রস্তুতি নিন৷ তাঁর কথায়, বেকার যুবক-যুবতীরা ত্রিপুরার বাইরে যাচ্ছেন এবং প্রশিক্ষণার্থী হিসেবে অল্প বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন৷ তিনি বলেন, বেঙ্গালুরুর মতো শহরে কাজ করতে গিয়ে যথেষ্ট বেতন তারা পাচ্ছেন না৷ তবুও তাঁদের ওই কষ্ট সহ্য করতেই হবে৷ তবেই তাঁরা স্বরোজগারী হয়ে উঠতে পারবেন, বলেন তিনি৷ সাথে তিনি যোগ করেন, এ-ক্ষেত্রে প্রকল্প রূপায়ন এজেন্সিগুলিকেও দায়িত্ব নিতে হবে৷

উপ-মুখ্যমন্ত্রীর কথায়, হসপিটাল, বিউটি পার্লার ইত্যাদি ক্ষেত্রে ভবিষ্যৎ গঠনের প্রচুর সুযোগ রয়েছে৷ তাতে, ত্রিপুরারও প্রগতি হবে৷ তিনি আক্ষেপ করেন বলেন, পূর্বতন সরকারের আমলে শুধু রেগার উপর মানুষ নির্ভরশীল থাকতেন এবং পুকুর কাটা তাঁদের মূল লক্ষ্য ছিল৷ সেই রেগা নির্ভর অর্থনীতি বদলাতে চাইছে ত্রিপুরা সরকার, দৃঢ় প্রত্যয়ের সাথে বলেন তিনি৷

তাঁর দাবি, বর্তমান যুগে বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ হওয়া খুবই জরুরি৷ কারণ, দক্ষতার উপর নির্ভর করে এখন বেতন নির্ধারিত হয়৷ তিনি বলেন, গ্রামীণ এলাকায় মানুষের দক্ষতা বিকাশের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরির যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ কারণ, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দক্ষতা বিকাশের ফলে ৭০ শতাংশ কর্মসংস্থান নিশ্চিত হচ্ছে৷

এদিন তিনি বলেন, আজকের এই কর্মসূচী স্থানীয় বাজারের চাহিদা মেপে নিতে ত্রিপুরা সরকারকে সহায়তা করবে৷ কারণ, সাধারণ মানুষের প্রয়োজনীয়তা পূরণে তা খুবই জরুরি বলে দাবি করেন তিনি৷ তাঁর দাবি, স্থানীয় বাজার আকারে ছোট হতেই পারে৷ কিন্তু, ওই বাজারগুলিকে অবহেলা করা কোনভাবেই উচিৎ হবে না৷ তাই, এ-বিষয়ে ত্রিপুরা সরকার একাধিক প্রস্তাব নাবার্ড-কে পাঠিয়েছে৷

এদিন টিআরএলএম সিইও সুধাকর সিন্ডে বলেন, যুব প্রজন্মের দক্ষতা বিকাশ এবং প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অনুসারে দীন দয়াল উপাধায় গ্রামীণ কৌশল যোজনায় গ্রামীণ এলাকার বিভিন্ন সংস্থার কর্তাদের সাথে আলোচনাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২২ সালের মধ্যে সংগঠিত ক্ষেত্রে ১৫ থেকে ৩৫ বছর বয়সী ৫০০ মিলিয়ন যুবক-যুবতীদের দক্ষতার প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা ধার্য্য করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top