News Flash

  • Home
  • Uncategorized
  • এইমস-এ ভরতি সাংসদ প্রতিমা, গলব্লাডার স্টোন অপারেশন সম্পন্ন
Image

এইমস-এ ভরতি সাংসদ প্রতিমা, গলব্লাডার স্টোন অপারেশন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ গলব্লাডার জনিত সমস্যা নিয়ে দিল্লিস্থিত এইমস হাসপাতালে ভর্তি হয়েছেন ত্রিপুরার পশ্চিম আসনের সাংসদ প্রতিমা ভৌমিক৷ ইতিমধ্যে তাঁর গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে৷ ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অপারেশন হয়েছে৷ বর্তমানে তিনি হাসপাতালের বেডে ভর্তি আছেন৷ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন৷ বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন৷ আগামী দু-এক দিনের মধ্যে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যাবেন, জানানো হয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপির তরফে৷

তবে সাংসদ প্রতিমার স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কিছু নেই বলেও দাবি করেছে দলীয় সূত্রটি৷ দিল্লিতে তিনি ভর্তি আছেন শুনে ত্রিপুরা প্রদেশ বিজেপি সমর্থকদের মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি হয়৷ তাঁরা নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিমা ভৌমিক তথা রাজ্যবাসীর দিদির দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top