News Flash

  • Home
  • Uncategorized
  • প্রেমিকাকে খুন করে টুকরো টুকরো দেহের অংশ ভাসিয়ে দিল খালে, গ্রেফতার অভিযুক্ত প্রেমিক
Image

প্রেমিকাকে খুন করে টুকরো টুকরো দেহের অংশ ভাসিয়ে দিল খালে, গ্রেফতার অভিযুক্ত প্রেমিক

নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.) : একেবারে হিন্দি সিনেমার কায়দায় প্রেমিকাকে খুন করে প্রমাণ লোপাটের জন্য দেহ টুকরো টুকরো করে কেটে ভাসিয়ে দিল খালের জলে। এই চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দিল্লির তুর্কমান গেটের কাছে।

পুলিশ জানিয়েছে, খুন এবং প্রমান লোপাটের অভিযোগে ধৃত প্রেমিকের জায়গা আপাতত শ্রীঘরে হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি হলেন তুর্কমান গেট এলাকার বাসিন্দা মহম্মদ আয়ুব ভিকি (৩২)। দিল্লি পুলিশের স্পেশাল সেল শনিবারই ওই ব্যক্তিকে খুনের অভিযোগে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে খবর, গত চার বছর আগে দিল্লির জিবি রোডের গনিকালয়ে গিয়ে আয়ুবের সঙ্গে পরিচয় হয় লতা আলিয়াস সালমার সঙ্গে। সেখান থেকেই তাঁদের দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। জানা গিয়েছে টানা চার বছর আয়ুব লতার সঙ্গে ঘুরলেও ২০০৮ সালে আয়ুব অন্য এক মহিলাকে বিয়ে করেন। বর্তমানে তাঁদের তিন সন্তানও রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ১০ বছরের বিবাহিত জীবন এবং সন্তান থাকতেও ধৃত আয়ুব লতাকে আবার বিয়ে করার জন্য চাপ দিতে থাকে, এমনকি অভিযুক্ত তাঁর প্রাক্তন প্রেমিকাকে আগের কাজ ছেড়ে দেওয়ার কথাও বলে।

কিন্তু বারবার লতার থেকে প্রত্যাখ্যাত হয়ে শেষ পর্যন্ত ধৃত তাকে খুন করার ছক কষে। পরিকল্পনা মাফিক কাজও সেরে ফেলেছিল আয়ুব । কিন্তু এত গোপনীয়তা সত্ত্বেও শেষ রক্ষা হল না তাঁর। অবশেষে ধরা পড়ল পুলিশের জালে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top