News Flash

  • Home
  • Uncategorized
  • অসৎ উদ্দেশ্যে এনআরসি, টুইটারে সরব মমতা
Image

অসৎ উদ্দেশ্যে এনআরসি, টুইটারে সরব মমতা

কলকাতা, ৩১ আগস্ট (হি.স.) : অসৎ উদ্দেশ্যে এনআরসি করে সমাজের এবং দেশের বৃহত্তর স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে। অসমে জাতীয় পঞ্জিকরণের চূড়ান্ত তালিকা নিয়ে  শনিবার এভাবেই সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | 

শনিবার সন্ধে বেলা পর পর টুইট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | সেখানে তিনি লেখেন, অসৎ উদ্দেশে এনআরসি করে সমাজের এবং দেশের বৃহত্তর স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে। যে সমস্ত বাঙালিদের নাম বাদ গিয়েছে এনআরসি তালিকা থেকে বিশেষ করে তাঁদের জন্য  মন কাঁদছে  ।  এদিন টুইটে তিনি আরও লেখেন, এনআরসি বিভ্রাট ওদের মুখোশ খুলে দিয়েছে। এর থেকে ওরা রাজনৈতিক ফায়দা লুটতে গিয়েছিল। গোটা দেশ জবাব চাইবে ওদের থেকে।  

উল্লেখই, এর আগে ২০১৭-র ডিসেম্বরে জাতীয় নাগরিকপঞ্জিকরণের খসড়া তালিকা প্রকাশের পরই সংসদীয় দলকে অসমে পাঠিয়ে দিয়েছিলেন মমতা। কিন্তু কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দুশেখর রায়, মমতাবালা ঠাকুর, মহুয়া মৈত্রদের বিমানবন্দরের বাইরেই বেরোতে দেয়নি অসম প্রশাসন। বিমানবন্দরের লাউঞ্জে রাত কাটিয়েই পরের দিন সকালের বিমান ধরে কলকাতায় ফিরে আসতে হয় তৃণমূলের দলকে। তারপর বিশপদের অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখা করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং –এর সঙ্গে। ক্ষোভ উগরে দেন সেখানকার মানুষের অবস্থা এবং তাঁর দলের সাংসদদের সঙ্গে অসম প্রশাসনের ব্যবহার নিয়ে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top