News Flash

  • Home
  • Uncategorized
  • বিধানসভায় আলাদা পরিচিতি আইপিএফটির
Image

বিধানসভায় আলাদা পরিচিতি আইপিএফটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ বিধানসভায় আলাদা পরিচিতি পেল আইপিএফটি৷ শাসক জোট শরিক হয়েও আজ তাঁদের দাবি মেনেই বিধানসভায় পৃথক বসার আসন বরাদ্দ করেছেন অধ্যক্ষ রেবতিমোহন দাস৷ আইপিএফটি-র দুই মন্ত্রী অবশ্য নির্দিষ্ট আসনেই বসেছেন৷ তবে, তাঁদের দলের বাকি ছয় বিধায়ক আজ আলাদা আসনে বসেছেন৷


জোট শরিক হিসেবে বিধানসভার প্রথমদিন থেকেই একত্রে বসতেন শাসক জোটের সদস্যরা৷ কিন্তু, সম্প্রতি আইপিএফটি ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষের কাছে পৃথক আসনের দাবি জানায়৷ সংবিধানে তাতে আপত্তি করার সুযোগ নেই, তাই অধ্যক্ষও আইপিএফটি বিধায়কদের জন্য পৃথক আসন বরাদ্দ করেছেন৷
আজ আইপিএফটি-র বিধায়ক বৃষকেতু দেববর্মা, ধীরেন্দ্র দেববর্মা, প্রশান্ত দেববর্মা, ধনঞ্জয় ত্রিপুরা, সিন্ধুচন্দ্র জমাতিয়া এবং প্রেমকুমার রিয়াং ট্রেজারি বেঞ্চের সদস্য হয়েও পৃথক আসনে একত্রে বসেছেন৷ বিজেপি সদস্যরা আলাদা বসেছেন৷


এ-বিষয়ে আইপিএফটি সভাপতি তথা রাজস্বমন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা বলেন, প্রত্যেক দলের নিজস্ব পরিচিতি থাকা অস্বাভাবিক কিছু নয়৷ সেক্ষেত্রে জোট শরিক হলেও পৃথক আসনে বসা সংবিধান বিরোধী নয়৷ বিধানসভায় নিজের আলাদা পরিচিতির জন্যই আইপিএফটি বিধায়কদের আলাদা আসন বরাদ্দের দাবি অধ্যক্ষের কাছে জানানো হয়েছিল৷ অধ্যক্ষ আমাদের দাবি মেনে আলাদা আসন বরাদ্দ করেছেন, বলেন তিনি৷ সাথে যোগ করেন, তাতে নতুন রাজনৈতিক সমীকরণ ভাবার কোনও কারণ নেই৷
তবে, ত্রিপুরায় শাসক জোটের সম্পর্কে চাপানউতোর প্রতিনিয়ত চলছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না৷ তাই, বিধানসভায় আলাদাভাবে আসনে বসার জন্য জোট শরিকের মধ্যে সম্পর্ক নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top