News Flash

  • Home
  • Uncategorized
  • সময়েই জমা দিতে হবে আয়করের রিটার্ন : সিবিডিটি
Image

সময়েই জমা দিতে হবে আয়করের রিটার্ন : সিবিডিটি

নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.) : সময়েই জমা দিতে হবে আয়করের রিটার্ন | সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়ানোর খবর ভুয়ো বলে এমনটাই জানিয়েছে অর্থমন্ত্রক মন্ত্রকের অধীন সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)  । এর জনি শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে সিবিডিটি । 

পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৩১ আগস্টের মধ্যেই রিটার্ন জমা দিতে হবে বলে ফের জানিয়েছে সিবিডিটি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হল কেন্দ্রীয় অর্থমন্ত্রকের একটি বিজ্ঞপ্তি। মন্ত্রকের অধীন সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)-র ওই ভুয়ো বিজ্ঞপ্তিতে আয়কররিটার্ন জমার সময়সীমা বাড়ানো হয়েছে উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। সরকারি বিজ্ঞপ্তি যে ধরনের হয়, তার সঙ্গে সাদা চোখে কার্যত কোনও পার্থক্য চোখে পড়বে না।

‘সম্প্রতি সিবিডিটি-এর নজরে এসেছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরা ওই নির্দেশনামা | এরপরই বিজ্ঞপ্তি দিয়ে জানান হয়, করদাতাদের জ্ঞাতার্থে জানানো হচ্ছে, এই বিজ্ঞপ্তি ভিত্তিহীন ও নকল। করদাতাদের জানানো হচ্ছে, ৩১.০৮.২০১৯. তারিখের মধ্যে আয়কর নিটার্ন জমা দিতে হবে।’ 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top