News Flash

  • Home
  • Uncategorized
  • ইকফাই বিশ্ববিদ্যালয় ছাত্র সংঘর্ষের জন্য কর্তৃপক্ষকে দায়ী করল এনএসইউআই
Image

ইকফাই বিশ্ববিদ্যালয় ছাত্র সংঘর্ষের জন্য কর্তৃপক্ষকে দায়ী করল এনএসইউআই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট৷৷ গত ২৭ আগস্ট ত্রিপুরার পশ্চিম জেলার মোহনপুর মহকুমার কামালঘাট এলাকায় অবস্থিত ইকফাই বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্র-গোষ্ঠীর মধ্যে সংগঠিত সংঘর্ষের তীব্র নিন্দা জানিয়েছে কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠন এনএসইউআই৷ এ ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেছে ছাত্র সংগঠনটি৷ বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে ঘটনার নিন্দা জানান ছাত্র সংগঠনের ত্রিপুরা প্রদেশ সভাপতি বাপি দাস৷


বাপির অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি আগে থেকে এ-ধরনের ঘটনাবলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতেন, তা-হলে এত ভয়ংকর রূপ ধারণ করত না৷ ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে তাঁরা নাকি জানতে পেরেছেন, বিশ্ববিদ্যালয়ের হস্টেলে এ-ধরনের সংঘর্ষের ঘটনা নিয়মিত ঘটত৷ ছাত্রছাত্রীরা এ-সব ব্যাপারে কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছেন একাধিকবার৷ কিন্তু কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহণ না করে বিষয়টিকে এড়িয়ে যাচ্ছিলেন, যার পরিণতিতে এই ঘটনা৷


এরই পরিপ্রেক্ষিতে তিনি দাবি জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির সব ছাত্রছাত্রীদের প্রতি সমান দৃষ্টিতে দেখার জন্য৷ ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত করার দাবি জানান বাপি দাস৷
অপরদিকে , আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত এনএসইউআই-এর ত্রিপুরা প্রদেশ কমিটি সহ-সভাপতি সম্রাট রায় অভিযোগ করে বলেন, এখনও উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের ছাত্রছাত্রীরা ইকফাই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার ভরসা পাচ্ছেন না৷ তাই তাঁরা ত্রিপুরা ছেড়ে নিজ নিজ বাড়ি চলে যাচ্ছেন৷ তাঁদের নিরাপত্তা নিশ্চিত করে আবার ফিরিয়ে এনে শিক্ষা সম্পূরণ করার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সুনিশ্চিত করতে হবে৷


পাশাপাশি সম্রাট রায় শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনার জন্য রাজ্য সরকারকেও দায়ী করেছেন৷ তিনি বলেন, সরকারকে সঠিকভাবে নজরদারি চালাত, তা-হলে রাজধানীর উপকণ্ঠে অবস্থিত এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা কখনওই ঘটত না৷ তিনি আরও বলেন, বিষয়টি তাঁদের নজরে আসলে গতকাল প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক বিরজিৎ সিনহা বিশ্ববিদ্যালয়ে ছুটে যান৷ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন এবং দাবি জানান, শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য এবং ত্রিপুরা-সহ অন্যান্য রাজ্য থেকে এখানে পড়তে আসা ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি একশো শতাংশ সুনিশ্চিত করতে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top