News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে রহস্য
Image

ধর্মনগরে গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে রহস্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট৷৷ আত্মহত্যা না পকিল্পিতভাবে হত্যা৷ পুলিশ তদন্ত করলে বেরিয়ে আসবে আসল রহস্য৷ তবে দুই কন্যা সন্তানের মা কেন আত্মহত্যা করবে৷ পারিবারিক কলহ লেগেই ছিল তার মধ্যে কন্যা সন্তান হওয়াতে পরিবার অখুশি চলত নির্যাতন৷ পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ মেয়ের পরিবারের৷ ঘটনা ধর্মনগর থানা এলাকার ডুপির বন্ধ লালছড়া গ্রামের৷ মৃতের নাম সোনা দাস(২৬) স্বামী নির্মল দাস৷ ২০১১ সালে তাদের সমাজিকভাবে বিয়ে হয়েছিল৷ নির্মন দাস পেশায় চাকুরীজীবী সে বর্তমানে কদমতলা ব্লকের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সেক্রেটারি৷ সোমা দাস এর বাড়ি পানিসাগর এর পেকুছড়ায়৷


বুধবার সকাল ৯ ঘটিকার সময় সোমা ঘরের মধ্যে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে বলে স্বামীর পরিবারের দাবি৷ পুলিশকে খবর না দিয়ে তড়িঘড়ি ধর্মনগর জেলা হাসপাতালে সোমাকে নিয়ে আসা হয় এখানের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ সোমার পরিবারের অভিযোগ তাদেরকে ফোন করে জানানো হয়েছে যে সোমার অবস্থা গুরুতর ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি আছে৷ কিন্তু হাসপাতালে এসে মৃতদেহ দেখতে পান৷ হাসপাতালে সোমাকে শ্বশুরবাড়ির আশপাশের লোকজন নিয়ে এসেছে৷ তাছাড়া তাদের কাছ কিভাবে আত্মহত্যা করেছে কিভাবে ঘটনা ঘটেছে প্রথমে কোন কিছুর সদ উত্তর পায় নি তারা৷ মেয়ের পরিবারের অভিযোগ ২০১১ সালে বিয়ের কিছুদিন পর শুধু হয় পনের দায়ে নির্যাতন৷ বাইক ও নগদ অর্থ চেয়েছিল নির্মল৷ মেয়ের পরিবার তা দিতে অসমর্থ হয়৷


তারপরে সোমা কোল আলো করে একটি কন্যাসন্তান৷ তারপর গত দের বছর আগে সোমার আরেকটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেই কন্যা সন্তানের জন্মের পর পারিবারিক কলহ আরো বেড়ে যায়৷ প্রতিনিয়ত তার ওপর নির্যাতন চলত বলে মেয়ের পরিবারের অভিযোগ৷ বুধভার তাদেরকে সঠিক কোন কিছু জানানো হয়নি তাছাড়া তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ণ রয়েছে তা দেখে সন্দেহ ঘনীভূত হচ্ছে৷ মৃতের ভাই সঞ্জয় দাস ধর্মনগর মহিলা থানায় বুধবার রাতে মামলা করেন৷

ধর্মনগর মহিলা থানা এফ আই আর রেজিস্টার করে৷ কেইস নাম্বার ২৮/১৯ ধারা ৪৯৮এ/৩০৬/৩৪ আইপিসি৷ অপরদিকে সোমা দাসের স্বামী নির্মল দাস তার স্ত্রী আত্মহত্যা করেছে বলে দাবি করেন৷ তবে মেয়ের পরিবার যে অভিযোগগুলো করছে তাতে সন্দেহের তির ঘনীভূত হচ্ছে৷ বিশেষ করে মৃতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ণ রয়েছে৷ পুলিশ সঠিত তদন্ত করলেই বেরিয়ে আসবে আসল রহস্য৷ সঠিক বিচারের আশায় আছে মেয়ের পরিবার৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top