News Flash

  • Home
  • Uncategorized
  • ফিটনেস শুধুমাত্র শব্দ নয়, সুস্থ ও সমৃদ্ধ জীবনের শর্ত : জাতীয় ক্রীড়া দিবসে বার্তা প্রধানমন্ত্রীর
Image

ফিটনেস শুধুমাত্র শব্দ নয়, সুস্থ ও সমৃদ্ধ জীবনের শর্ত : জাতীয় ক্রীড়া দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): ফিটনেস শুধুমাত্র শব্দ নয়, সুস্থ ও সমৃদ্ধ জীবনেরও শর্ত| জাতীয় ক্রীড়া দিবসে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফিটনেস মন্ত্র হল-‘বডি ফিট তো মাইন্ডও ফিট’, তাই ফিটনেসকেই জীবনের মন্ত্র করতে হবে| জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী| বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’ উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বলেছেন, ‘এই দিনেই দুর্দান্ত ক্রীড়াবিদ মেজর ধ্যানচাঁদ জন্মগ্রহণ করেছিলেন| নিজের ফিটনেস, মনোবল এবং হকি স্টিক দিয়ে বিশ্বকে অবাক করেছিলেন তিনি|’ প্রধানমন্ত্রীর কথায়, ‘স্বচ্ছ ব্যক্তি, স্বচ্ছ পরিবার এবং স্বচ্ছ সমাজ, এটাই নতুন ভারতকে শ্রেষ্ঠ ভারতে উন্নীত করার পথ সুগম করবে|’

‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’-এর জন্য ক্রীড়া মন্ত্রককেও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী| প্রধানমন্ত্রীর কথায়, ‘বিগত পাঁচ বছরে ভারতীয় ক্রীড়া জগতে প্রভূত উন্নতি হয়েছে এবং আজ আমাদের তরুণ ক্রীড়াবিদদের অভিনন্দন জানানোর দিন, যাঁরা প্রতিনিয়ত বিশ্ব মঞ্চে তেরঙ্গার গৌরব বাড়াচ্ছেন| বাডমিন্টন, টেনিস, অ্যাথলেটিকস, বক্সিং, কুস্তি অথবা অন্যান্য খেলা হোক, আমাদের ক্রীড়াবিদরা আমাদের প্রত্যাশা ও আকাঙ্খাকে নতুন ডানা প্রদান করছেন|’

প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, ‘ফিটনেসের সঙ্গে খেলাধুলার প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে| কিন্তু, আজ শুরু হওয়া ফিট ইন্ডিয়া অভিযানের প্রসার খেলাধুলারও বাইরে| ফিটনেস শুধুমাত্র কোনও শব্দ নয়, স্বাস্থ্যকর এবং সমৃদ্ধ জীবনের প্রয়োজনীয় শর্ত|’ উদাহরণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘কয়েক দশক আগে পর্যন্ত একজন সাধারণ মানুষ দিনে ৮-১০ কিলোমিটার হাঁটতেন| ধীরে ধীরে প্রযুক্তিতে বদল আসে, মানুষের হাঁটাচলাও হ্রাস পায়| এখন এমন পরিস্থিতি যে, প্রযুক্তির জন্য আমরা কম হাঁটছি, ওই একই প্রযুক্তি আমাদের এখন গুনে গুনে জানাচ্ছে আজ আপনি এতটা পথ হেঁটেছেন| ফিটনেস আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল কিন্তু সমাজে এখন তা নিয়েই উদাসীনতা দেখা দিয়েছে|’

প্রধানমন্ত্রীর আগে ক্রীড়া মন্ত্রী কিরেণ রিজিজু ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’-এর রূপরেখা উপস্থাপন করে বলেছেন, আমরা সবাই একত্রে ফিট ইন্ডিয়া অভিযানকে নতুন উচ্চতায় নিয়ে যাব| কিরেণ রিজিজু বলেছেন, আজ গোটা দেশ থেকে অসংখ্য মানুষ এই অভিযানের সঙ্গে হৃদয় ও উত্সাহের সঙ্গে যুক্ত হয়েছেন, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই| তাঁদের প্রচেষ্টার মধ্য দিয়েই প্রধানমন্ত্রীর ‘দেশকে শক্তিশালী ও প্রগতিশীল’ করার স্বপ্ন পূরণ হবে| এ জন্য প্রতিটি ভারতীয়কে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে|

‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’ অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্কুল ছাত্র-ছাত্রীদের সামনে ফিটনেসের উপকারিতা সম্পর্কিত ভিডিও দেখানো হয়| যার মধ্যে কাবাডি, দাবা, খো-খো, কুস্তি, গিলি-ডান্ডা, তীরন্দাজ, ক্রিকেট, জুডো, টেনিস, ব্যাডমিন্টন ও নৃত্যের উপকারিতা নিয়ে ব্যাখ্যা করা হয়| প্রধানমন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেণ রিজিজু, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী ডা: রমেশ পোখরিয়াল, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা: হর্ষ বর্ধন-সহ ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব| 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top