News Flash

  • Home
  • Uncategorized
  • পিওকে এবং গিলগিত-বালতিস্তানকে অবৈধভাবে দখলে রেখেছে পাকিস্তান, লেহ-তে বার্তা রাজনাথের
Image

পিওকে এবং গিলগিত-বালতিস্তানকে অবৈধভাবে দখলে রেখেছে পাকিস্তান, লেহ-তে বার্তা রাজনাথের

লেহ (লাদাখ), ২৯ আগস্ট (হি.স.): কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মহলে ভারতকে কোণঠাসা করতে গিয়ে, পাকিস্তান নিজেই রীতিমতো চাপে রয়েছে| বাংলাদেশ, ফ্রান্স-সহ বিভিন্ন দেশ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, কাশ্মীর ইস্যু ভারতের আভ্যন্তরীণ বিষয়| কিন্তু, ইমরান খান সরকার এখনও হাল ছাড়ছে না| এই আবহেই ইমরান খান সরকারের কাছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের প্রশ্ন, ‘কাশ্মীর কবে পাকিস্তানের ছিল?’

বৃহস্পতিবার সকালেই লেহ-তে আসেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং| লেহ-তে ২৬ তম ‘কিষাণ-জওয়ান বিজ্ঞান মেলা’-র উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী| এরপরই ওই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় পাকিস্তানকে খোঁচা দিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘পাকিস্তানকে আমি প্রশ্ন করতে চাই, কাশ্মীর কবে পাকিস্তানের ছিল যে কেঁদেই চলেছে? পাকিস্তান তৈরি হয়েছে তাই আপনাদের অস্বস্তিকে আমরা সম্মান করি| এই বিষয়ে পাকিস্তানের কোনও অবস্থানই নেই|’ রাজনাথ সিং আরও বলেছেন, ‘প্রকৃত সত্য হল, পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং গিলগিত-বালতিস্তানকে অবৈধভাবে দখলে রেখেছে পাকিস্তান|

প্রসঙ্গত, কাশ্মীর ইস্যুতে কিছু দিন আগেই সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান| ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্তির পর কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সৌদি আরবের যুবরাজকে অবগত করেন ইমরান খান| কিন্তু, এখনও হাল ছাড়ছেন না ইমরান খান| বুধবারই কাশ্মীর ইস্যুতে জর্ডানের দ্বিতীয় রাজা আবদুল্লার সঙ্গে ফোনে কথা বলেন ইমরান খান| এছাড়াও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গেও কথা বলেন ইমরান|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top